• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

চট্টগ্রাম ১৪, আসনের ধানের শীষের প্রাথীর প্রধান সমন্বয়কের গাড়িতে গুলি বর্ষণ

মোস্তাফিজুর রহমান সুমন / ১৬১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

মোস্তাফিজুর রহমান সুমন, চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম ১৪, চন্দনাইশ- সাতকানিয়া আংশিক আসনের ধানের শীষের প্রাথী জসীমউদ্দীন আহমেদ এর নির্বাচনী প্রধান সমন্বয়ক এম এ হাসান রাজু ‘র গাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাটি রাত ১১ টায় সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় ঘটে।

জানা যায়, সাতকানিয়ার পুরাণগড় এলাকায় দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার দোয়া মাহফিল থেকে ফেরার পথে বাজালিয়া এলাকায় পৌঁছলে কিছু সন্ত্রাসী তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়লে গাড়িটি দ্রুত গতিতে চলে যাওয়ার ফলে কোন হাতা হাতের ঘটনা না করলেও গুলিতে গাড়ির সামনে ও পাশের গ্লাসে গুলি লেগেছে। এই ঘটনায় রাজু অভিযোগ করেন, এলডিপি ও জামায়াতে ইসলামীর লোকজন হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি করে হত্যার চেষ্টা চালিছে । বর্তমানে তারা সাতকানিয়া থানায় অবস্থান করছেন এবং সাংবাদিক সম্মেলন করবেন বলে জানা গেছে।

এসময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হন এ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। তিনি রূপালী বাংলাদেশকে জানান, সহিংসতা নয়, ভোটের মাঠে মূল প্রতিদন্ধীতা। চন্দনাইশ ও সাতকানিয়ার (একাংশ) মানুষ কোনোভাবে সন্ত্রাসী তৎপরতায় জড়াবে বলে বিশ্বাস করিনা। হামলাকারীরা প্রতিপক্ষের ভাড়াটে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসী। কারণ কারণ প্রতিদন্ধীদের জনবল ও জনসমর্থন কোনোটাই নেই। বিএনপির জয়জয়কারের তারা ভীতসন্ত্রস্ত হয়ে সন্ত্রাসের পথ বেঁছে নিচ্ছে। আমার এলাকার মানুষ শান্তি প্রিয়।

রাজনৈতিক প্রতিপক্ষকে বলতে চাই এলাকার শান্তি নষ্ট করবেন, স্থানীয় জনগন ক্ষেপলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো পালানোর পথও পাবেন।

এ ব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনা তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031