রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত 

হুমায়ুন কবির
  • প্রকাশ সময়ঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে লেহেম্বা চাপোড় পার্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে প্রশ্নত্তোর পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজার নেজামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও রকিবুল হাসান, ঠাকুরগাঁও জেলা ডেপুটি জেনারেল ম্যানেজার আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারী রজব আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম প্রমুখ। 

এছাড়াও রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক মাহবুব আলম, বিভিন্ন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: উঠান বৈঠকে সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ,ঝামেলা মুক্ত বিদ্যুৎ বিল সরবরাহ, মিটার ভাড়া এবং কৃষকের ট্রান্সফরমার ফ্রী প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728