• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক ভিসা ছাড়াই ৩৬ টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন আজ শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই থেকে: প্রধানমন্ত্রী

কাজে ফিরলেন পরীমনি

কাউসার আলম ঢাকা / ৩৭৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

‘মুখোশ’ চলচ্চিত্রের শুটিং সময়ে মনিটরের দিকে তাকিয়ে আছেন পরীমনি (বামে), পরিচালক ইফতেখার শুভ (মাঝে) ও চিত্রনায়ক রোশান (ডানে)

‘মুখোশ’ চলচ্চিত্রের শুটিং সময়ে মনিটরের দিকে তাকিয়ে আছেন পরীমনি (বামে), পরিচালক ইফতেখার শুভ (মাঝে) ও চিত্রনায়ক রোশান (ডানে)

তরুণ পরিচালক ইফতেখার শুভর ‘মুখোশ’ দিয়ে চলচ্চিত্রের কাজে ফিরেছেন এই অভিনেত্রী। শুটিং নয়, এই চলচ্চিত্রের ডাবিং দিয়েই কারামুক্তি–উত্তর চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হলো। ঢাকার একটি স্টুডিওতে গত মঙ্গল ও বুধবার ডাবিং করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।

পরীমনি

কাজে ফেরার খবরটি নিশ্চিত করে পরীমনি বলেন, ‘আবার কাজে ফিরতে পেরে আমি খুশি। দেশের মানুষ আমাকে চলচ্চিত্রের জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি চলচ্চিত্রের মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাই আমার শক্তি, সাহস ও প্রেরণার উৎস, তাদের কারণেই আমাকে এগিয়ে যেতে হবে।’

নিজের ছবির অভিনয়শিল্পীকে কাজে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিচালক ইফতেখার শুভ। তিনি বলেন, ‘আমরা একটু টেনশনে ছিলাম, তবে আত্মবিশ্বাস ছিল। চলচ্চিত্রের প্রধান অভিনয়শিল্পীর আবার কাজে ফেরার খবরটা ভীষণ রকমের ভালো লাগার। আমাদের সবারই উচিত হবে তাঁর কর্মপরিবেশ নিশ্চিত করা। তাঁর ওপর দিয়ে যে মানসিক নির্যাতনের ঝড় বয়ে গেছে, তা কাজের মাধ্যমে কাটিয়ে উঠতে তাঁকে সহযোগিতা করা। আত্মবিশ্বাসী পরীমনিকে আবারও চলচ্চিত্রে নিয়মিত দেখতে পাওয়াটা আমাদের জন্য আরও বেশি স্বস্তির ও আনন্দের হবে।’

‘মুখোশ’ সিনেমার গানের শুটিংয়ে পরীমনি এবং রোশান

‘মুখোশ’ সিনেমার গানের শুটিংয়ে পরীমনি এবং রোশান

শোনা যাচ্ছে, সামনে শুটিংয়েও অংশ নেবেন পরীমনি। শুরুতে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শুটিং হতে পারে। এরই মধ্যে পরিচালক রশীদ পলাশ ও চিত্রনাট্যকার গোলাম রাব্বানী পরীমনির বনানীর বাসায় দেখা করে এসব বিষয়ে আলোচনা করেছেন। আবার এমনও শোনা যাচ্ছে, নতুন চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুটিং শুরু করতে পারেন তিনি। এখন দেখার বিষয় কোনটি আগে ঘটে।

‘মুখোশ’ চলচ্চিত্রের শুটিং সময়ে পরীমনি ও চিত্রনায়ক রোশান এবং পরিচালক ইফতেখার শুভ  সবাইকে নিয়ে কেক কাটছেন

‘মুখোশ’ চলচ্চিত্রের শুটিং সময়ে পরীমনি ও চিত্রনায়ক রোশান এবং পরিচালক ইফতেখার শুভ সবাইকে নিয়ে কেক কাটছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031