• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

মাহিয়া মাহি বললেন, মেয়েটি আমার নয়

কাউসার আলম ঢাকা / ৩৩৯ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

মাহিয়া মাহি
মাহিয়া মাহি 

মাহি বলেন, ‘বিয়ে করেই মা হয়েছি (হাসি)। কিন্তু এখনো আমার সেই সন্তানদের সঙ্গে দেখা হয়নি। এরই মধ্যে ভাইরাল হলো, অন্যের মেয়ে আমার। আমি এখন সবাইকে কীভাবে বোঝাব ভাই, ভাইরাল হওয়া মেয়েটি আমার মেয়ে নয়। আমরা সম্প্রতি আর্জেন্টিনার খেলা দেখার জন্য বান্ধবীর বাসায় গিয়েছিলাম। তখন ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম।’

বিয়ের আসরে মাহিয়া মাহি

বিয়ের আসরে মাহিয়া মাহি

প্রায় ৯ বছরের বন্ধুত্ব সম্প্রতি বিয়েতে গড়িয়েছে। এই বিয়ে নিয়ে আশাবাদী মাহি। দুজনের মতের মিল এবং বোঝাপড়া ভালো থাকায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। মাহি বলেন, ‘বিচ্ছেদ হওয়ার পরে একসময় বিয়ে তো করতেই হতো। যেহেতু তাকে আমার সব দিক থেকে ভালো লেগেছে, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি। সে–ও মনে করেছে, আমার সঙ্গে বিয়ে হলে সুখী হবে। সেই জায়গা থেকেই আমাদের বিয়ে।’

কিছুদিন ধরেই মাহির বিয়ে নিয়ে নানা জল্পনাকল্পনা হচ্ছিল

কিছুদিন ধরেই মাহির বিয়ে নিয়ে নানা জল্পনাকল্পনা হচ্ছিল। সর্বশেষ মাহি ফেসবুকে স্ট্যাটাস দেন, ১৩ সেপ্টেম্বর তিনি সারপ্রাইজ দেবেন। এরপরেই গুজব ছড়াতে শুরু করে, তিনি বিয়ে করেছেন। এই নিয়ে মুখ খুলছিলেন না মাহি। এই অভিনেত্রী বলেন, ‘ওর (রাকিব) জন্মদিন আমি জানতাম। পরে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের বিয়েই তার জন্মদিনের উপহার। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়ে হয়েছে। আমরা আমাদের মতো করে সংসার করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বিয়ের পর সোমবার ভোরেই স্বামীকে নিয়ে রাজশাহী চলে যান এই অভিনেত্রী। আগামী ১৪ সেপ্টেম্বর তাঁদের ঢাকায় ফেরার কথা রয়েছে। ১৭ তারিখ থেকে আবার নিয়মিত শুটিংয়ে ফিরবেন মাহি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031