• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বেলাবোয় মহাসপ্তমীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ ও ছিনতাই, নিরাপত্তাহীনতায় যাত্রীরা দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা কক্সবাজার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ ব্রাইডাল সাজে নতুন রূপে জারা মনি

বেলাবোয় মহাসপ্তমীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

দুলাল সরকার / ৯ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দুলাল সরকার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবোয় শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বেলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একেএম আখতারুজ্জামান। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং দুর্গাপূজা উপলক্ষে বক্তব্য দেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক দলের অন্যতম সদস্য মো. নাজিম উদ্দিন ভূঁইয়া, বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আকাশ মিয়া, বেলাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাদেক মিয়া ও সাধারণ সম্পাদক মো. মঞ্জিল মিয়া, বেলাব ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. স্বপন মিয়া এবং যুবদল নেতা আরিফ, সাদ্দাম ও সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মহাসপ্তমীর এ পরিদর্শনকালে একেএম আখতারুজ্জামান হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসারও উপলক্ষ। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা