• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক ভিসা ছাড়াই ৩৬ টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন আজ শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই থেকে: প্রধানমন্ত্রী

এবার ‘পাঠাও পে’ আসছে বৈধভাবে

কাউসার আলম ঢাকা / ৩৬৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

জানা গেছে, বর্তমানে আইপে সিস্টেম, ডি মানি, রিকার্সন ও গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস লিমিটেড নামে চারটি পিএসপি চালু আছে। তবে লেনদেন তেমন নেই। এর মধ্যে নতুন করে পাঠাও পে চালু হতে যাচ্ছে। আবার অনলাইনে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান চালডালও একইভাবে পিএসপি লাইসেন্স পেতে আবেদন করেছে।

পিএসপি মূলত একটি স্বতন্ত্র লেনদেন প্ল্যাটফর্ম। যেই প্ল্যাটফর্মে হিসাব খুলে যেকোনো ব্যাংক, কার্ড ও মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান থেকে অর্থ আনা যায়। আবার এই প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, অন্য হিসাবে টাকা পাঠানোসহ বিভিন্ন সেবা পাওয়া যায়। পিএসপি সেবা চালু করতে ২০ কোটি টাকা পরিশোধিত মূলধনের একটি কোম্পানি গঠন করতে হয়। এরপর প্রক্রিয়া শেষে কেন্দ্রীয় ব্যাংক তার অনুমোদন দেয়। এ জন্য কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হয়। পিএসপিগুলো কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে ই-মানি ইস্যু করতে পারে। এ জন্য ব্যাংকে খুলতে হয় ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব। যার মাধ্যমে মূলত গ্রাহকদের টাকার সুরক্ষা দেওয়া হয়।

মুঠোফোনের অ্যাপ্লিকেশনভিত্তিক পরিবহনসেবা পাঠাওয়ের দুই প্রতিষ্ঠাতা হুসেইন মো. ইলিয়াস পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সিফাত আদনান প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও)। ২০১৫ সালে জীবনকে সহজ করার স্বপ্ন নিয়ে স্টার্টআপ হিসেবে চালু হয় পাঠাও।

নতুন পিএসপি সেবা চালুর বিষয়ে পাঠাওয়ের জনসংযোগ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে
রাজি হয়নি।

এদিকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসেবে কাজ করছে এসএসএল কমার্জ, আইটি কনসালট্যান্ট, সূর্যমুখী, প্রগতি সিস্টেমস লিমিটেড
ও পোর্টোনিক্স লিমিটেড। পিএসও প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন গ্রহণ করেন সেবা ও পণ্য বিক্রেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031