• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক যুবদল নেতা ইয়াছিন ফেরদৌস মুরাদ ‘হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই’: জলিল রহিমি জাহানাবাদি ট্রাম্পের ‘যুদ্ধ বন্ধের’ আশ্বাসে তেলের দাম কমেছে সংসদে প্রথমবারের মতো এমপিদের প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে পোস্ট করায় শাস্তি হলো ক্রিকেটার নাসিমের ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার প্রতিবছর প্রায় পৌনে ২ মিলিমিটার নিচে নেমে যাচ্ছে বরিশাল নগরী কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে দেশে, জানাল জ্বালানি বিভাগ বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের

ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক যুবদল নেতা ইয়াছিন ফেরদৌস মুরাদ

ডেস্ক রিপোর্ট / ৯ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
যুবদল নেতা ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি- সংগৃহীত

ঢাকা জেলা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ তথ্য প্রকাশের পর ধামরাইয়ে বইছে আনন্দের বন্যা।

নবনিযুক্ত জেলা প্রশাসককে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বিশিষ্টজনেরা। তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও প্রশাসনিক দক্ষতায় ঢাকা জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করবেন বলে আশা ব্যক্ত করেন তারা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জেলা পরিষদ অধ্যাদেশ মোতাবেক জেলা পরিষদ আইনে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইয়াছিন ফেরদৌস মুরাদকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

জানা গেছে, জনসমর্থন থাকা সত্ত্বেও কেন্দ্রীয় নির্দেশনা মেনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হননি ইয়াছিন ফেরদৌস মুরাদ। অবশেষে সেই বিএনপি নেতা নিয়োগ পেলেন ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক পদে।

রাজপথে আন্দোলনের সংগ্রামী নেতা সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেন ও মাতা আলেয়া বেগমের পুত্র। ছাত্রজীবনে তিনি ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান কলেজের ছাত্রদলের সভাপতি ছিলেন।

ইয়াসিন ফেরদৌস মুরাদ ঢাকা জেলায় রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র প্রতিষ্ঠায় দায়িত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করে আসছিলেন। শুধু তাই নয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে তিনি একাধিকবার কারাবন্দি হয়েছেন।

ইয়াসিন ফেরদৌস মুরাদ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পদেও ছিলেন। পরে তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় হন। তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031