• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার ! তেল নিয়ে তেলেসমাতি চলছে এখন দেশের মধ্যে ফতুল্লার নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির দাম কত? এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী

শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার যুক্তিতর্ক শুরু আজ

জ.নি. ডেস্ক : / ৪০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক বা আর্গুমেন্ট উপস্থাপন রোববার (১২ অক্টোবর) শুরু হবে। শনিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আজ প্রথম দিনে প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করবে। এরপর শেখ হাসিনার পক্ষের আইনজীবী নিজেদের যুক্তি তুলে ধরবেন। আর শেষ পর্যায়ে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে। কয়েকদিনের এই শুনানি শেষ হলেই মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। প্রসিকিউশনের ফেসবুক পেজ ও বাংলাদেশ টেলিভিশনে তা দেখা যাবে।

শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এর আগে, ৮ অক্টোবর মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে তৃতীয় দিনের মতো জেরা শেষ করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

এরপর যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। ২৮ কার্যদিবসে এ মামলায় ৫৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্যক্রম সম্পন্ন হয়। এবার যুক্তিতর্ক শেষ হলেই রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল।

সূত্রঃ দৈনিক যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031