• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‎সুনামগঞ্জের ধনপুরের সন্তান ফকির রায়হান, গানের কথায় তুলে ধরছেন জীবনের প্রেম, বিরহ ও বাস্তবতার গল্প শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, ফেরার দিনক্ষণ নির্ধারণ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার সালমা-পিয়াল এর ‘রূপকুমারী বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন রাজবাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এম,এম, হাসান আল বাকার আইইবিতে নির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়নের ওপর জোর স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ৮৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম চাল ও আটা-ময়দায় পুষ্টি উপাদান বা ফর্টিফিকেশন বাধ্যতামূলক করার জন্য দ্রুত আইন প্রণয়ন ও কার্যকর বিধিমালা তৈরির ওপর জোর দিয়েছেন।

বুধবার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশে ফর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশ (এফএবি)-এর উদ্যোগে আয়োজিত কনভেনিং পার্টনারশিপ অন ফুড ফর্টিফিকেশন শীর্ষক সেমিনারে তিনি খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে উদ্দেশ্য করে এ দাবি জানান। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, জনগণের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাবার পৌঁছে দিতে সচেতনতার পাশাপাশি আইনি বাধ্যবাধকতা অত্যন্ত জরুরি। লবণ ও ভোজ্যতেলে আয়োডিন ও ভিটামিন যুক্ত করার বিষয়টি সফল হলেও চাল ও আটার ক্ষেত্রে তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

দেশে প্রতি বছর প্রায় ৩ কোটি ৯২ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয় এবং ৩ কোটি ২৫ থেকে ৩ কোটি ২৬ লাখ মেট্রিক টন চালের চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি জানান, চালের উৎপাদন ও মজুত পর্যাপ্ত থাকায় চালের ফর্টিফিকেশন বাস্তবায়নে সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী রূপরেখা প্রণয়ন করা সম্ভব।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি বিভিন্ন খাদ্য সহায়তা কর্মসূচি, যেমন—হাসপাতাল, এতিমখানা, শিশু সদন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেশনে সরবরাহকৃত চাল ও আটায় পর্যায়ক্রমে ফর্টিফিকেশন বাধ্যতামূলক করা যেতে পারে।

এছাড়া খাদ্যনিরাপত্তা ও পুষ্টি কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কাজের পরিধি ও সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা