• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এআই যুগে অ্যাসেন্ড গ্রুপকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের ‎সুনামগঞ্জের ধনপুরের সন্তান ফকির রায়হান, গানের কথায় তুলে ধরছেন জীবনের প্রেম, বিরহ ও বাস্তবতার গল্প শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, ফেরার দিনক্ষণ নির্ধারণ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার সালমা-পিয়াল এর ‘রূপকুমারী বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন রাজবাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এম,এম, হাসান আল বাকার আইইবিতে নির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই ৬২৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় কিশোর অপরাধী চক্রসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, সম্প্রতি কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযানটি চালানো হয়।

তিনি বলেন, অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম তদারক করেন। আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের কিশোর ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলায় কিশোর অপরাধী চক্রের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর মধ্যেই পুলিশের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা