• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‎সুনামগঞ্জের ধনপুরের সন্তান ফকির রায়হান, গানের কথায় তুলে ধরছেন জীবনের প্রেম, বিরহ ও বাস্তবতার গল্প শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, ফেরার দিনক্ষণ নির্ধারণ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার সালমা-পিয়াল এর ‘রূপকুমারী বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন রাজবাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এম,এম, হাসান আল বাকার আইইবিতে নির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড

বড় পর্দায় আসছেন পূর্ণতার ‘লাভ ৯৬’

ফরিদুল আলম ফরিদ / ১৭৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: ঢালিউডের রূপালি পর্দায় যুক্ত হতে যাচ্ছে নতুন এক মুখ। আগামী ৪ সেপ্টেম্বর দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমা ‘লাভ ৯৬’। আর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে সম্ভাবনাময়ী নবাগত চিত্রনায়িকা পূর্ণতার।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল পূর্ণতার। থিয়েটার এবং ছোট পর্দার কিছু কাজের মাধ্যমে নিজের ভিত গড়ে তোলার পর অবশেষে ধরা দিয়েছে সেই কাঙ্ক্ষিত সুযোগ। ‘লাভ ৯৬’ সিনেমায় তাকে সম্পূর্ণ ভিন্নধর্মী এবং চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা যাবে। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে নব্বইয়ের দশকের শেষের দিকের একটি জমজমাট ও আবেগঘন প্রেমের কাহিনী নিয়ে, যেখানে পূর্ণতার চরিত্রটি দর্শককে এক নস্টালজিক অনুভূতি দেবে।

নিজের প্রথম সিনেমা এবং বড় পর্দায় পা রাখা নিয়ে ভীষণ উন্মুখ হয়ে আছেন পূর্ণতা। তিনি বলেন, ‘প্রথম সিনেমা সব সময়ই আবেগের। ‘লাভ ৯৬’ আমার জন্য শুধু একটি সিনেমা নয়, এটি আমার দীর্ঘদিনের স্বপ্নপূরণ। চরিত্রটির জন্য আমাকে অনেক প্রস্তুতি নিতে হয়েছে, তৎকালীন লুক ও চালচলন রপ্ত করতে হয়েছে। আশা করি, দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন এবং আমাদের পরিশ্রমকে সার্থক করবেন।’

নির্মাতা ইভান মল্লিক বলেন, ‘এই সিনেমাটি শুধু একটি প্রেমের গল্প নয়; এটি নব্বই দশকের মানুষের স্মৃতি, অনুভূতি এবং সালমান শাহকে ঘিরে কোটি ভক্তের আবেগের প্রতিচ্ছবি। সেই সময়ের জীবনযাপন, ভালোবাসা ও বিনোদনের নানা অনুষঙ্গ গল্পের সঙ্গে তুলে ধরা হয়েছে।’

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকারসহ অনেকে।

সব মিলিয়ে আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ‘লাভ ৯৬’ সিনেমাটির মাধ্যমে পূর্ণতার এই নতুন যাত্রা কতটা সফল হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা