• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

‘বাংলাদেশকে আমরা পাপুয়া নিউগিনির চেয়ে ওপরে দেখি না’: স্কটল্যান্ড কোচ শেন বার্জার

জ.নি. ডেস্কঃ / ৩৮৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। মেগা টুর্নামেন্টকে বরণ করে নিতে জাঁকজমকে সেজেছে মধ্যপ্রাচ্যের দুই দেশের স্টেডিয়ামগুলো।

এবারের বিশ্বকাপে দারুণ এক লড়াইয়ের আভাস দিচ্ছে স্কটল্যান্ড। তাদের বিশ্বকাপ দলের ১৭ জনের ১২ জন ক্রিকেটারই খেলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে।

ম্যাচের আগে দলটির হেড কোচ প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে যা বললেন, তা শুনতে চাইবে না কোনো টাইগার সমর্থক রীতিমতো উত্তেজনার রেশ ছড়িয়ে দিলেন।

এবারের টুর্নামেন্টে বি গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি। স্বাভাবিকভাবেই এই গ্রুপে ফেভারিট বাংলাদেশই। কিন্তু বাংলাদেশকে ফেভারিট মানছেন না স্কটল্যান্ডের কোচ শেন বার্জার ওমান ও পাপুয়া নিউগিনির মতো আন্ডারডগ হিসেবে দেখেন তিনি বাংলাদেশকে।

শেন বার্জার বললেন, ‘যদি নিজেদের সেরাটা দিতে পারি, যে কোনো দলকে হারাতে পারি আমরা, তা বাংলাদেশ হোক বা ওমান ও পাপুয়া নিউ গিনি। গ্রুপ ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পিএনজি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না। আমরা জানি, সব দলই আমাদের বিপক্ষে জয় তুলে নিতে চাইবে। আমাদের জন্য প্রতিটি ম্যাচই সবচেয়ে বড় ম্যাচ। আমরা প্রস্তুত আছি।’

অবশ্য বাংলাদেশকে মানসম্পন্ন দল বলে কিছুটা প্রশংসা করেছেন স্কটিশ কোচ। বললেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে লড়াইয়ের আগে আমাদের দুর্দান্ত মোমেন্টাম দিয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়ার বিপক্ষে জয়গুলো। আমরা বড় বড় দলের বিপক্ষে জয়ের অভ্যাস গড়ে চাপের সঙ্গে পরিচিত হয়েছি। গত এক মাসে আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031