• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
শ্বাসকষ্টে ভুগে পথিমধ্যে প্রাণ গেল মোহন খানের মানবিক ও সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় হাফেজ্জী সেবা পদক ২০২৬ পেলেন রবিউল ইসলাম পলাশ পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৬ বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মোবাইল চুরির অভিযোগে লাঞ্ছিত: প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন করল সোহাগ মিয়া বিয়ের প্রলোভনে রুপান্তরিত তরুণীকে দফায় দফায় ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: অভিযুক্ত আলিফ রুহানি উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন ‘ইরান ভেনেজুয়েলা নয়’: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

দামি পোশাক, দামি গাড়ি—আরিয়ানের সব শখই মিটিয়েছেন শাহরুখ

জ.নি. রিপোর্ট, মুম্বাই / ৪০০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

২৪ বছর বয়সী আরিয়ানের ইনস্টাগ্রাম পাতায় চোখ রাখলে তাঁর রঙিন জীবনযাত্রার কিছু ঝলক দেখা যাবে। দামি পোশাক থেকে গাড়ি—সবকিছুরই শখ তাঁর আছে। গভীর রাত অবধি পার্টি করতে দারুণ ভালোবাসেন শাহরুখপুত্র।

তিন সন্তান আরিয়ান, সুহানা আর আবরামকে তাই দুনিয়ার সব প্রাচুর্যই যেন উজাড় করে দিয়েছেন শাহরুখ
তিন সন্তান আরিয়ান, সুহানা আর আবরামকে তাই দুনিয়ার সব প্রাচুর্যই যেন উজাড় করে দিয়েছেন শাহরুখ

লন্ডনের সেভেন ওকস স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাস করেন আরিয়ান। এর আগে তিনি মুম্বাইয়ের ‘ধীরু ভাই আম্বানি’ স্কুলে পড়াশোনা করতেন। ২০২০ সালে এই তারকাপুত্র ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ব্যাচেলর অব ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস, ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশন, স্কুল অব সিনেমাটিক আর্টসের ডিগ্রি পান।

ভারতীয় চলচ্চিত্রজগতের সবচেয়ে জনপ্রিয় তারকা সন্তানদের একজন আরিয়ান
ভারতীয় চলচ্চিত্রজগতের সবচেয়ে জনপ্রিয় তারকা সন্তানদের একজন আরিয়ান

চলচ্চিত্রজগতের সবচেয়ে জনপ্রিয় তারকা সন্তানদের একজন আরিয়ান। সবাই দারুণ পছন্দ করে তাঁর স্টাইল। তাই একাধিক মেয়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যায়। আরিয়ানের নামীদামি ব্র্যান্ডের গাড়ির খুব শখ। আরিয়ানের আছে ফেরারি, বিএমডব্লিউ আইএইটের মতো কোটি কোটি রুপির গাড়ি। এত গাড়ি থাকার পরও বড় ছেলে আরিয়ানকে একটি অডি এসিক্স উপহার দিয়েছিলেন শাহরুখ।

কিং খান চেয়েছিলেন তাঁর সন্তানেরা যেন কোনো কিছুর অভাব বোধ না করে
কিং খান চেয়েছিলেন তাঁর সন্তানেরা যেন কোনো কিছুর অভাব বোধ না করে

এই গাড়িতে মাল্টিমিডিয়া নেভিগেশন আর দামি সাউন্ড সিস্টেম আছে। জামাকাপড়, জুতা, ঘড়ি—সব বিষয়ে শৌখিন আরিয়ান। তাই হরহামেশাই তাঁকে লাখ রুপির পোশাকে দেখা যায়। কিং খান একবার আরিয়ানকে আট লাখ রুপির রোলেক্স কসমোগ্রাফ ডেটন ব্র্যান্ডের ঘড়ি উপহার হিসেবে দিয়েছিলেন। নিজের লুকস নিয়ে সব সময় সচেতন এই তারকাপুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
May 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930