• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন রাজবাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এম,এম, হাসান আল বাকার আইইবিতে নির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব : কায়েস আহমেদ সেলিম

গোপনে বাগদান সম্পন্ন করলেন এশিয়ান টিভির সংবাদ পাঠিকা মারিয়াম ইকো

নিজস্ব প্রতিবেদক / ২৮১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: অবশেষে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন এশিয়ান টিভির সংবাদ পাঠিকা মারিয়াম ইকো।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন ২০২৫ তারিখে চট্টগ্রামের অভিজাত হোটেল রেডিসন ব্লুতে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তার বাগদান সম্পন্ন হয়েছে। জানা যায়, মারিয়াম ইকোর হবু বর পেশায় একজন প্রকৌশলী।

দীর্ঘদিন ধরে পারিবারিক পরিচয় ও পারস্পরিক জানাশোনার মধ্য দিয়ে তাদের সম্পর্কের পথচলা শুরু হয়। দুই পরিবারের সম্মতিতেই বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। নিজেদের ব্যক্তিগত বিষয়টি গোপন রাখতেই বাগদানের খবরটি এতদিন প্রকাশ্যে আসেনি। তবে সম্প্রতি ঘনিষ্ঠ মহলে বিষয়টি জানাজানি হলে শুভাকাঙ্ক্ষীদের মাঝে তৈরি হয়েছে আগ্রহ ও শুভেচ্ছার বার্তা।

নতুন জীবনের পথচলায় মারিয়াম ইকোর জন্য রইল ভালোবাসা ও শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা