• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’- পরীমনিকে হিরো আলম দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ৮৪ বছরের ঐতিহ্যে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা শুরু হলো আজ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ভুয়া-ভুয়া স্লোগান শুনে পরীমনির ‘ইঙ্গিতপূর্ণ’ অঙ্গভঙ্গি ফেসবুক লাইভে পরীমনির ‘গাড়ি ভাঙচুরের নাটক’ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে পররাষ্ট্র সচিব যা বললেন নতুন আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে: আরশাদ আদনান সেমিনার ও প্রদর্শনীতে স্মরণ ৭ নভেম্বর সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’- পরীমনিকে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক / ৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার রেশ যেন কাটছেই না। শোবিজ অঙ্গন থেকে শুরু করে চারদিকে এই নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে।

এবার এই ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে দুঃখ প্রকাশ করেছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। পাশাপাশি তিনি এই অভিনেত্রীকে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার উদ্বোধনী বা সমাপনী আয়োজনে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে হিরো আলম বলেন, আজকে যদি মিডিয়া না থাকতো, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।

পরীমনির আচরণে হতাশা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, আমাদের মাঝে যারা সেলিব্রিটি ও মিডিয়াপারসন আছেন, তাদের সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিক ভাইকে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।

পরীমনিকে অনুরোধের সুরে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে! তাই আপনার কাছে অনুরোধ, এই ঘটনা নিয়ে দেশজুড়ে যে তোলপাড় চলছে, তার অবসান ঘটান এবং আর কোনো কাদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিন।

উল্লেখ্য, পরীমনি ও সাংবাদিকদের মধ্যকার এই অনভিপ্রেত ঘটনাটি নিয়ে বর্তমানে বিনোদন অঙ্গনে বেশ তোলপাড় চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা