মাসুদ রেজা শিশির: কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমানো ও শ্রমসংকট দূর করার লক্ষ্যে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট)-এর উদ্যোগে “রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তির মাধ্যমে ধান চাষাবাদ” শীর্ষক এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) এর আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে বক্তারা জানান, সনাতন পদ্ধতিতে হাত দিয়ে ধান রোপণ করতে প্রচুর শ্রমিক ও সময় লাগে, যা চাষিদের উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। অন্যদিকে, রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করলে শ্রমিক ও রোপণ খরচ প্রায় ৪০-৫০% পর্যন্ত কমে যায়।নির্দিষ্ট গভীরতায় ও সমান দূরত্বে চারা রোপণ করা যায়, ফলে আলো-বাতাস পেয়ে ফলন বৃদ্ধি পায়।সারিবদ্ধভাবে রোপণের কারণে নিড়ানি ও সার/কীটনাশক প্রয়োগ করা সহজ হয়।
প্রদর্শনীতে অংশ নেওয়া স্থানীয় কৃষকরা ট্রে-তে চারা তৈরি এবং রাইস ট্রান্সপ্লান্টারের সহজ কার্যকারিতা দেখে সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
অন্যদিকে সিমিট-এর প্রতিনিধিরা জানান, পরিবর্তিত জলবায়ুর প্রভাব মোকাবেলা ও তরুণদের কৃষিতে আগ্রহী করতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রসারে তারা বিভিন্ন অঞ্চলে এই ধরণের প্রদর্শনী ও প্রশিক্ষণ অব্যাহত রাখবে।
এ সময় বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন, মোঃ হাফিজ হাসান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রজেক্ট,কৃষিবিদ রোকনুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (পিপি)।
উপস্থিত ছিলেন
Guest of honor: PVL Bharathi, Scientist & training manager, CIMMYT Bangladesh, বিশেষ অতিথি: মোঃ হাফিজ হাসান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রজেক্ট, বিশেষ অতিথি: কৃষিবিদ রোকনুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (পিপি), বিশেষ অতিথি: মোঃ রোকনুজ্জামান, বারি, যশোর।
কৃষিবিদ হাফিজুর রহমান, গবেষণা ও উন্নয়ন সমন্বয়ক, সিমিট প্রমুখ।