• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বেলাবোয় মহাসপ্তমীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ ও ছিনতাই, নিরাপত্তাহীনতায় যাত্রীরা দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা কক্সবাজার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ ব্রাইডাল সাজে নতুন রূপে জারা মনি

হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান

দুলাল সরকার / ১৫৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৃষিবিদ মো. শরীফ হোসেন খান।

দুলালা সরকার: নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৃষিবিদ মো. শরীফ হোসেন খান। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এ কমিটির অনুমোদন দিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমোদন দেওয়া হয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ছয় মাসের জন্য চার সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে শিক্ষানুরাগী সদস্য হিসেবে বিএসসি (অনার্স) কৃষি ডিগ্রিধারী কৃষিবিদ মো. শরীফ হোসেন খানকে সভাপতি করা হয়েছে। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. আমজাদ হোসেন, অভিভাবক সদস্য রাশেদুল ইসলাম এবং পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন কমিটিকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনায় উন্নতির প্রত্যাশা করছেন তাঁরা।

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বাড়ানো, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে নতুন কমিটি ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

কৃষিবিদ মো. শরীফ হোসেন খান বলেন, তাঁকে দায়িত্ব দেওয়ায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। হাসনাবাদ হাই স্কুলের শিক্ষার মান উন্নয়ন, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক পরিবেশ তৈরিকে তিনি অগ্রাধিকার দিতে চান। এ কাজে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, রায়পুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের দিকনির্দেশনা ও সুপারিশ রয়েছে। তাঁর স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নে হাসনাবাদ হাই স্কুলের শিক্ষার মানোন্নয়নে কাজ করার কথা জানান তিনি।

নতুন এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা