• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রতারণার অভিযোগে পরাগের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা দর্শকের ভালোবাসায় অভি’র ‘মানজিল’ টক-মিষ্টি প্রেমের গল্পে সৈয়দ অমির নতুন গান ‘বরই মাখা’ যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির শামীম জামানের অভিনীত নতুন ধারাবাহিক ‘কিপটে ফ্যামিলি টু’ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান: বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বাবা-মায়ের দেওয়া নাম বদলে চলচ্চিত্রে যে অভিনেত্রীরা পরিচিতি পেয়েছেন

প্রতারণার অভিযোগে পরাগের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক / ১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
মিউজিক পরিবেশনা প্রতিষ্ঠান পি টিউনের স্বত্বাধিকারী পরাগ কুমার বিশ্বাস। ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মিউজিক পরিবেশনা প্রতিষ্ঠান পি টিউনের স্বত্বাধিকারী পরাগ কুমার বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ এবং কপিরাইট আইন লংঘনের অভিযোগে নরসিংদীর সদর সি.আর. আমলী আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন গীতিকার, প্রযোজক, প্রকাশক ও বিডি ২৯ মাল্টিমিডিয়ার স্বত্বাধীকারি জসিম উদ্দিন আকাশ। বাংলাদেশ দণ্ডবিধি আইনের ৪০৬, ৪২০ ও ৫০৬ (২) ধারাসহ কপিরাইট আইন, ২০২৩-এর ৮২ ও ৮৪ ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছে।

মামলার অভিযোগে জসিম উদ্দিন আকাশ উল্লেখ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে গান লেখালেখি, প্রযোজনা, প্রকাশনা ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত। প্রবাসে অবস্থানকালে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিডি ২৯ মাল্টিমিডিয়া’ পরিচালনার জন্য দক্ষ ও অভিজ্ঞ একজন কর্মকর্তার প্রয়োজন হলে ভারতের গায়ক আকাশ সেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি। আকাশ সেনের মাধ্যমেই পরাগ কুমার বিশ্বাসের সঙ্গে তার পরিচয় হয়।

আদালতে দায়ের করা মামলার নথি অনুসারে, ২০২০ সালের ৩ সেপ্টেম্বর পরাগ কুমার বিশ্বাসকে জসিম উদ্দিন আকাশের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘বিডি ২৯ মাল্টিমিডিয়া’ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, বিডি ২৯ মাল্টিমিডিয়ার সাথে মিউজিক পরিবেশনা প্রতিষ্ঠান  ‘বিলিভ মিউজিক’ -এর চুক্তির কথা বলে পরাগ কুমার বিশ্বাস তার নিজস্ব প্রতিষ্ঠান ‘পি টিউন’ এর সাথে চুক্তিবদ্ধ করেন। এবং ‘আপন মানুষ চেনা বড় দায়’সহ বিডি ২৯ মাল্টিমিডিয়ার জনপ্রিয় বিভিন্ন গান পি টিউনের ব্যবস্থাপনায় ব্যবহারের উদ্যোগ নেন। এবং বিষয়টি সম্পর্কে জসিম উদ্দিন আকাশকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়।

পরাগ কুমার বিশ্বাসের কর্মকাণ্ড সম্পর্কে জানার পর তার ওপর আস্থা কমে যায় বলে মামলায় উল্লেখ করেছেন জসিম উদ্দিন আকাশ। মামলার নথী অনুযায়ী, প্রবাসে অবস্থানকালে বিভিন্ন সময়ে পরাগের কাছে ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থের হিসাব চাওয়া হয়। একই সঙ্গে সঙ ট্রাস্ট, সনি ভিভো, আইএমআরও সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাওয়া ব্যবসায়িক আয়ের হিসাবও জানতে চাওয়া হয়। তবে এসব অর্থ ও আয়ের পূর্ণাঙ্গ হিসাব পরাগ কুমার বিশ্বাস দেননি বলে মামলার নথিতে অভিযোগ করেছেন প্রযোজক ও গীতিকার জসিম উদ্দিন আকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা