• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চমক নিয়ে ঈদে আসছে আরশাদ-ইকবালের ‘নসিব’ মিথ্যা মামলায় জামিনে বেরিয়ে পাট্টায় চেয়ারম্যান প্রার্থী আকিদুল বিশ্বাসের মোটর সাইকেল শোভাযাত্রা সালথায় যুবদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, ১৪ জনের নাম উল্লেখ করে মামলা ৪০ বছর বয়সী দারাজের ড্রাইভার নয়ন মন্ডল মহানগর ছাত্রদলের এজিএস ‘তুমি এলে’ গেয়ে ‘ভয়েস অব বাংলাদেশ’-এর চ্যাম্পিয়ান ব্যান্ড বিটমোস্ফিয়ার মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’ লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী কেয়া পায়েল মঞ্চে ফিরলেন অভিনেতা উত্তম অধিকারী অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন

সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন

দুলাল সরকার / ১৩৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

​দুলাল সরকার (বেলাব, নরসিংদী): সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের তীব্র প্রতিবাদ ও জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে নরসিংদীর বেলাবোতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগষ্ট রবিবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সারাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই এই অপরাধগুলো বারবার ঘটছে। সমাজ থেকে এই বরবরতা দূর করতে হলে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সিনিয়র সদস্য রুবি আক্তারের সভাপতিত্বে ও প্রোগ্রাম
এক্সিকিউটিভ আশিষ কুমার শীলের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর,অর্থ সম্পাদক পারভীন আক্তার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শামসুর রহমান কাজল’সহ মহিলা পরিষদের স্থানীয় নেত্রীবৃন্দ, সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মীসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ অংশ নেন। মানবববন্ধন থেকে অবিলম্বে সকল নারী ও শিশু নির্যাতনকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা