• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চমক নিয়ে ঈদে আসছে আরশাদ-ইকবালের ‘নসিব’ মিথ্যা মামলায় জামিনে বেরিয়ে পাট্টায় চেয়ারম্যান প্রার্থী আকিদুল বিশ্বাসের মোটর সাইকেল শোভাযাত্রা সালথায় যুবদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, ১৪ জনের নাম উল্লেখ করে মামলা ৪০ বছর বয়সী দারাজের ড্রাইভার নয়ন মন্ডল মহানগর ছাত্রদলের এজিএস ‘তুমি এলে’ গেয়ে ‘ভয়েস অব বাংলাদেশ’-এর চ্যাম্পিয়ান ব্যান্ড বিটমোস্ফিয়ার মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’ লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী কেয়া পায়েল মঞ্চে ফিরলেন অভিনেতা উত্তম অধিকারী অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক / ১০৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আর মাত্র ১৮ ঘণ্টা। এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ অপেক্ষার ইতি ঘটিয়ে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়া ইতোমধ্যেই দল ঘোষণা করে ফেলেছে বটে। তবে বাংলাদেশ এখনো একাদশ ঘোষণা করেনি।

এই সিরিজ শুরুর অনেক আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। পেসার নাহিদ রানা নেই চোটের কারণে। শঙ্কা ছিল লিটন দাস আর তাইজুল ইসলামকে নিয়েও।

তাইজুল সেরে উঠেছেন। তিনি প্রথম টেস্টে খেলছেন, বিষয়টা অনেকটাই নিশ্চিত। এদিকে লিটনকে নিয়ে খানিকটা ধোঁয়াশা ছিল। সেটাও কেটে গেছে বলেই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

লিটনের বিষয়ে শান্ত বলেছেন, ‘লিটন শতভাগ ফিট আছে এখন। লিটন ভাই আসায় অবশ্যই ব্যাটিংয়ের গভীরতা আরও বেড়েছে। ধারাবাহিকতা আছে তার। কাল যে টেস্ট শুরু হবে আশা করি ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করবে। প্রস্তুতি ভালো হয়েছে।’

দলের একাদশ নিয়ে তিনি বলেন, ‘এখনও একাদশ সাজানো হয়নি। দলে কিছু ছোটখাটো চোট সমস্যা রয়েছে। তাই কাল আমরা একাদশ নির্ধারণ করব।’

বাংলাদেশ এখনও একাদশ ঠিক না করলেও প্রস্তুতি ম্যাচ আর শেষ কয়েক টেস্টের ধারাবাহিকতা দেখলে সম্ভাব্য একাদশ নিয়ে আঁচ পাওয়া যায়। সে থেকেই মনে করা হচ্ছে, বাংলাদেশ ২ স্পিনার আর ৩ পেসার নিয়ে মাঠে নামতে পারে।

২ স্পিনার হবেন তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ। এদিকে ৩ পেসারের একজন তাসকিন আহমেদ হচ্ছেন এটা নিশ্চিত, প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট পাওয়া হাসান মাহমুদও প্রায় নিশ্চিত। অন্য একটি জায়গায় ডাক পেতে পারেন খালেদ আহমেদ, প্রস্তুতি ম্যাচে একটি উইকেট পেয়েছেন তিনি। এবাদত হোসেন প্রস্তুতি ম্যাচে উইকেট পেলেও রান দিয়েছেন ওভারপ্রতি ৫ এরও বেশি। ওদিকে শেষ কিছু দিনে তার ফর্মও পক্ষে কথা বলছে না। তাই খালেদ আহমেদের সুযোগ পাওয়ার সম্ভাবনাটাই বেশি।

ব্যাটিং লাইন আপে সমস্যা ছিল ওপেনিংয়ে, সেখানেও অবশ্য পরিবর্তন আসার সম্ভাবনা কম। ফলে প্রস্তুতি ম্যাচের দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলামের সুযোগ পেতে পারেন কাল ভোর থেকে শুরু হওয়া এই ম্যাচে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা