• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান আমাদের বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায় ওরা: শঙ্কা ইমরান খানের দুই ছেলের বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী এবং কত? বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার কর্মকর্তা-কর্মচারীদের সৌহার্দ্য ও দলগত চেতনা শক্তিশালী করতে বিনোদন গুরুত্বপূর্ণ: এমডি, ভাইয়া গ্রুপ উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভাইয়া গ্রুপ অ্যানুয়াল ফুটসাল টুর্নামেন্ট-২০২৬

নির্মাতা মেহেদী হাসান মুকুল এর জন্মদিনে আবেগঘন বার্তা

ফরিদুল আলম ফরিদ / ১৬০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
নাট্য নির্মাতা মেহেদী হাসান মুকুল। ছবি- নিজেই

ফরিদুল আলম ফরিদ: নাট্য নির্মাতা ও জাসাস নেতা মেহেদী হাসান মুকুল এর আজ শুভ জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্ট থেকে এক আবেগঘন বার্তা লেখেন। সেটিই হুবহু তুলে ধরলাম।

২১ জুলাই — আমার জন্মদিন। 🎂

আলহামদুলিল্লাহ, জীবনের আরেকটি বছর পার করলাম।

এই পৃথিবীতে আসার পর থেকে হাসি দেখেছি, কান্না দেখেছি, সুখ দেখেছি, দুঃখ দেখেছি। ধীরে ধীরে বুঝেছি—জীবন আসলে যুদ্ধের আরেক নাম। প্রতিটি দিন নতুন একটি লড়াই, নতুন একটি পরীক্ষা।

এই পথচলায় হারিয়েছি আমার সবচেয়ে প্রিয় মানুষগুলোকে—আমার বাবা, আমার নানী, অনেক আত্মীয়-স্বজন এবং অনেক আপনজন। কিছু শূন্যতা কখনো পূরণ হয় না, শুধু বয়ে বেড়াতে হয়।

জন্মদিনে যখন খুব কাছের মানুষগুলোর কাছ থেকেও একটি “শুভ জন্মদিন” শুনতে পাই না, তখন বুকের ভেতরের নীরব কষ্টটা আরও গভীর হয়ে যায়। তবুও কাউকে দোষ দিই না। হয়তো জীবন সবাইকে নিজের নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত রেখেছে।

আজ একটা কথাই বলতে চাই—পুরুষ মানুষের জীবন সহজ নয়। পরিবারের দায়িত্ব, স্বপ্ন, সংগ্রাম, ব্যর্থতা, অভাব, কষ্ট—সবকিছু হাসিমুখে বয়ে নিয়ে চলতে হয়।
বুক ফাটে, তবু মুখ ফোটে না।
চোখে পানি আসে, তবু হাসতে হয়।

আমি বিশ্বাস করি, একদিন ইনশাআল্লাহ এই কঠিন সময়ও কেটে যাবে। আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের উত্তম প্রতিদান দেন।

যদি কখনো জেনে বা না জেনে কাউকে কষ্ট দিয়ে থাকি, ছোট-বড় যেই হোন না কেন, আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আর যারা আমাকে ভালোবেসেছেন, সম্মান দিয়েছেন, পাশে থেকেছেন—আপনাদের প্রতি রইল অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা।

আমার জন্য, আমার পরিবার এবং আমার স্বপ্নগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, হালাল রিজিক দান করেন, মানুষের উপকার করার তাওফিক দেন, সবার ভালোবাসা অর্জন করার তাওফিক দেন এবং কাউকে ছোট না করে, কাউকে কষ্ট না দিয়ে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেন।

জন্মদিন মানে শুধু বয়স বাড়া নয়, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একজন ভালো মানুষ হওয়ার নতুন অঙ্গীকার।

আলহামদুলিল্লাহ প্রতিটি নিঃশ্বাসের জন্য।
আলহামদুলিল্লাহ জীবনের প্রতিটি পরীক্ষার জন্য।

সবাই আমার জন্য দোয়া করবেন। 🤲❤️


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা