• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বেলাবোয় মহাসপ্তমীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ ও ছিনতাই, নিরাপত্তাহীনতায় যাত্রীরা দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা কক্সবাজার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ ব্রাইডাল সাজে নতুন রূপে জারা মনি

ফিফার সূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে ফিফার ওপর ক্ষোভ ঝাড়লেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক / ১৮৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। ছবি- সংগৃহীত

১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে ফাইনালের আগে ফিফার সূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-কে দেওয়া বক্তব্যে স্কালোনি বলেন, ‘আমরা কেবল এখন একটু বিশ্রাম পাচ্ছি। কারণ গতকাল রাত ১১টার দিকে এখানে পৌঁছেছি। অথচ আজ এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা আমরা চাইনি। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে তাড়াহুড়ো করে একটি সেশন শেষ করতে হয়েছে, যেখানে কৌশলগত প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ ছিল না।’

স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায়, যুক্তরাষ্ট্রের তীব্র গরমের মধ্যেই বিশ্বচ্যাম্পিয়নদের অনুশীলনে নামতে হয়। এর আগে টুর্নামেন্টের নকআউট পর্বে ব্যস্ত সূচি ও পর্যাপ্ত বিশ্রামের অভাব নিয়েও একাধিকবার অভিযোগ তুলেছিলেন স্কালোনি।

মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে তিনি বলেছিলেন, ‘টুর্নামেন্ট যত শেষের দিকে যায়, খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন তত বাড়ে। কিন্তু এখানে ঘটছে ঠিক উল্টোটা।’

সেই সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টিনা কোচ আরও বলেন, ‘আমরা মায়ামির প্রচণ্ড গরমে খেলেছি, আর পর দিনই দুপুরে আবার ম্যাচ খেলতে হয়েছে। বিশ্রামের এই সময়টুকু মোটেও আদর্শ নয়। আমার মনে হয়, মিসর আমাদের চেয়ে কিছুটা বেশি পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে। ব্যবধান হয়তো খুব বেশি নয়, কিন্তু বিশ্বকাপের শেষ দিকে বিশ্রামই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

ফাইনালের আগে সংবাদ সম্মেলনেও একই সুরে কথা বলেছেন স্কালোনি। তার মতে, গত ১৫ দিনে পঞ্চম ম্যাচ খেলতে নামার আগে দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন শারীরিক ধকল কাটিয়ে ওঠা।

লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখন পুরোপুরি বিশ্রাম ও পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছি। এরপর খেলোয়াড়দের শারীরিক অবস্থা মূল্যায়ন করা হবে। দলের কয়েকজন এখনো শতভাগ ফিট নয়। তাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে প্রতিপক্ষের শক্তি বিবেচনায় রেখে আমরা নিজেদের স্বাভাবিক খেলার ধরন বজায় রাখার চেষ্টা করব।’

আগামী রোববার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেখানে জিততে পারলে ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টানা দুবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে মেসি-স্কালোনির দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা