• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী সরকারি নিবন্ধন পেল কক্সবাজার ফিল্ম সোসাইটি প্রতারণার অভিযোগে পরাগের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা দর্শকের ভালোবাসায় অভি’র ‘মানজিল’ টক-মিষ্টি প্রেমের গল্পে সৈয়দ অমির নতুন গান ‘বরই মাখা’ যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির শামীম জামানের অভিনীত নতুন ধারাবাহিক ‘কিপটে ফ্যামিলি টু’ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান: বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে গেলেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক / ৭৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে এখন লিয়নেল মেসি। ছবি- রয়টার্স

ইংল্যান্ডের বিপক্ষে ২–১ গোলে জয়ের নাটকীয় সেমিফাইনালে গোল করতে পারেননি লিওনেল মেসি। তবে ম্যাচজুড়ে নিজের দুর্দান্ত প্রভাব ঠিকই রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক। দলের দুই গোলই বানিয়ে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর অন্যতম নায়কও মেসি। তাতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

আটলান্টায় গতকাল রাতে দুটি গোল বানানোয় এবার বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্টসংখ্যা দাঁড়াল ৪টি। তাতে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেলেন মেসি।

গোল্ডেন বুট জয়ের দৌড়ে কে কোথায়

লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৮ গোল, ৩ অ্যাসিস্ট

আর্লিং হলান্ড (নরওয়ে): ৭ গোল

জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট

হ্যারি কেইন (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট

উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫ গোল, ২ অ্যাসিস্ট

মিকেল ওইয়ারসাবাল (স্পেন): ৫ গোল, ১ অ্যাসিস্ট

এই সাতজনের মধ্যে হলান্ড ছাড়া বাকি ছয়জনের সামনে আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। রোববারের ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা