• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বেলাবোয় মহাসপ্তমীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ ও ছিনতাই, নিরাপত্তাহীনতায় যাত্রীরা দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা কক্সবাজার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ ব্রাইডাল সাজে নতুন রূপে জারা মনি

প্রথম দল হিসেবে শেষ ষোলোর টিকিট কাটল কানাডা

ক্রীড়া ডেস্ক / ১৩৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে পা রাখল সহ-আয়োজক কানাডা। যোগ করা সময়ে দলের হয়ে জয়সূচক গোলটি করেন স্টিফেন এস্তাকুইও।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী খেলা দেখাতে থাকে কানাডা। একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও লক্ষ্যভেদ করতে পারছিল না তারা। দক্ষিণ আফ্রিকার ডিফেন্স এবং গোলকিপার নিজের সর্বোচ্চটা দিয়েই কানাডাকে রুখে দিচ্ছিল।

একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে বারবার ব্যর্থ হচ্ছিল কানাডা। তবে প্রতীক্ষিত সেই মূহুর্ত আসে ম্যাচের ৯২তম মিনিটে।

মূল সময় শেষ হওয়ার পর যোগ করা সময়ের খেলা চলছিল তখন। এস্তাকুইও দারুণ এক জোরালো গ্রাউন্ডেড শটে বল জালে জড়ান। খুশিতে ফেটে পড়ে স্টেডিয়ামে অবস্থিত সকল কানাডার সমর্থকরা। উল্লেখ্য যে, বিশ্বকাপের মঞ্চে এটিই তার প্রথম গোল।

এই জয়ের মাধ্যমে চলতি বিশ্বকাপ আসরে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করল কানাডা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস বা মরক্কো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা