• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নতুন গান নিয়ে ইমরান-ন্যান্সি সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স, প্রতিপক্ষ প্যারাগুয়ে শহীদ মিনারে চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি তেলের দাম কমল ফতুল্লা থানাধীন উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা, ঘাতক স্ত্রী গ্রেপ্তার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ‘নারী এমপি কোটা ও হুন্ডি’ নিয়ে জয় চৌধুরীর অডিওবার্তা ফাঁস বেলাবোতে ক্লু-লেস চাঞ্চল্যকর আজিম হত্যা মামলার আসামী মোঃ রুবেল গ্রেফতার মালয়েশিয়ায় ২৫তম ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা অল মার্শাল একাডেমির সাফল্য প্রথম দল হিসেবে শেষ ষোলোর টিকিট কাটল কানাডা

‘নারী এমপি কোটা ও হুন্ডি’ নিয়ে জয় চৌধুরীর অডিওবার্তা ফাঁস

বিনোদন ডেস্ক / ৪৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

ঢালিউড অভিনেতা জয় চৌধুরী ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘অমানুষ হলো মানুষ’ ও ‘আজব প্রেম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিত করেছেন।

সর্বশেষ অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে একটি সিনেমায় তাকে দেখা গেলেও সেটি বাণিজ্যিকভাবে সফল হয়নি। অভিনয়ের চেয়ে নানা সময় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এবং বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই বেশি আলোচনায় এসেছেন জয় চৌধুরী।

এর আগে ২০২৪ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনপরবর্তী সময়ে এফডিসিতে সাংবাদিক ও শিল্পীদের মধ্যে সৃষ্ট এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয় চৌধুরীর মারমুখী আচরণ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই সময় সাংবাদিকদের ওপর হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেতা।

পরে ওই ঘটনার জেরে গণমাধ্যমকর্মীদের একটি অংশ তাকে বয়কটের ঘোষণাও দিয়েছিল। এবার নির্বাচনের আগে ফাঁস হওয়া দুটি অডিও ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন এ অভিনেতা। ভাইরাল হওয়া সেই অডিওতে জয় চৌধুরীকে বলতে শোনা যায়— ‘ভাই, মহিলা এমপি হতে কেউ চায় কিনা দেখেন। আমার কাছে দুটি কোটা আছে।’

অন্য আরেকটি অডিওতে জয় চৌধুরী বলেন, ‘ভাই, আমাদের এক লিডারের জাস্ট খরচের টাকা। আহামরি কিছুই না। দুই লাখ ইউরো ইতালি থেকে বাংলাদেশে আসবে। আপনার পরিচিত খুব কমে হুন্ডির যে রেট থাকে, ঢাকায় কে দিতে পারবে আমাকে জানাবেন। ২০ হাজার করে আনবে।’

সামাজিক মাধ্যমে এ অডিও দুটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা সাইফ খান নিজের ফেসবুকে লিখেছেন— এরা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ ছিল, ইউনুস আমলে পিনাকী ভট্টাচার্যকে আদর্শ বলত; আর এখন বিএনপি আমলে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হয়ে গেছে।

তিনি বলেন, প্রতিটি মানুষের একটা আদর্শ থাকা উচিত। এরা ধান্দাবাজ, দালাল ও আদর্শহীন। আওয়ামী লীগ আমলেও বিনোদন সাংবাদিকদের গায়ে হাত তোলার রেকর্ড তার আছে। আমার সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তবে চলচ্চিত্রের মানুষকে নিয়ে এমন গিরগিটিকে চিনে রাখা উচিত।’

হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে দেশে অর্থ আনা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। ফলে অডিওতে হুন্ডির মাধ্যমে অর্থ আনার প্রসঙ্গ এবং ‘নারী এমপি কোটা ’সংক্রান্ত মন্তব্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে শিল্পী সমিতির নির্বাচনের ঠিক আগে এসব কথোপকথন প্রকাশ পাওয়ায় বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জয় চৌধুরী অডিওগুলোতে নিজের কণ্ঠ থাকার বিষয়টি স্বীকার করেন। তবে তার দাবি, কথোপকথনের অংশবিশেষ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ‘গুলশান-বনানীতে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে আমাদের প্রায়ই মিটিং করতে হয়। এমন একটি বৈঠকে আমাকে বলা হয়েছিলো, চাইলে মহিলা এমপির জন্য সুপারিশ করা যেতে পারে। আমি শুধু সেই কথাই পরিচিত একজনকে জানিয়েছি। এর বাইরে কোনো আর্থিক লেনদেন হয়নি। কেউ চাইলে আমার ব্যাংক অ্যাকাউন্টও যাচাই করতে পারেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা