• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বেলাবোয় মহাসপ্তমীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ ও ছিনতাই, নিরাপত্তাহীনতায় যাত্রীরা দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা কক্সবাজার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ ব্রাইডাল সাজে নতুন রূপে জারা মনি

ফ্রিকিকের চমৎকার গোলে মেসির আরেকটি বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক / ১২৯ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

বিশ্ব রেকর্ডের মেলা বসাতেই যেন এবার মাঠে নেমেছেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে শুরু থেকে না খেললেও, বদলি হিসেবে নেমেই গোলের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা। আর গড়লেন নতুন আরেকটি বিশ্ব রেকর্ড।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোল করলেন মেসি। এর আগে টানা ছয়টি করে ম্যাচে গোল দিয়ে রেকর্ডটি ছিল ফ্রান্সের জাস্ট ফন্তেইন (১৯৫৮) ও ব্রাজিলের জার্জিনিয়োর (১৯৭০)।

২০২২ সালের কাতার বিশ্বকাপে শেষ চার ম্যাচে গোল করেছিলেন মেসি। আর এবার গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করে ফন্তেইন ও জার্জিনিয়োকে ছাড়িয়ে নিজের একার সিংহাসনে বসলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

জর্ডানের বিপক্ষে ম্যাচের ৮০ মিনিটে গোল করে বিশ্ব রেকর্ডটি নিজের নামে লিখিয়েছেন মেসি। সব মিলিয়ে চলতি বিশ্বকাপে এটি তার ষষ্ঠ আর বিশ্বকাপ ক্যারিয়ারের ১৯তম গোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা