• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার? বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি বড় প্রকল্পে আন্তর্জাতিক আস্থা অর্জনের গল্প নাফিজ সরাফাতের চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং, সুজনকে ঘিরে স্থানীয়দের অভিযোগ ফিফার সূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে ফিফার ওপর ক্ষোভ ঝাড়লেন স্কালোনি মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে, এবার আর্জেন্টিনা কাপ জিতলেই আবার বিয়ে করবেন এই বিশ্বকাপে ৭৫ মিনিটের পর ১১ গোল: আর্জেন্টিনা যেন ঘুরে দাঁড়ানোর অন্য নাম

গাজীপুর গাছা এলাকায় হামলা, গুরুতর জখম, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার রনি মিয়া

মনির হোসাইন পাটোয়ারী / ৭৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

মনির হোসাইন পাটোয়ারী: গাজীপুর মহানগরের গাছা এলাকায় হামলা, গুরুতর জখম, চুরি, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় ৪ নম্বর আসামি রবিউল ইসলাম রনি মিয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে গাছা থানাধীন গাছা চৌরাস্তা এলাকার মনিরের মসজিদ সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী মোছা. মুন্নী আক্তার অভিযোগ করেন, আসামিরা সংঘবদ্ধভাবে বেআইনি জনতা গঠন করে ঘটনাস্থলে প্রবেশ করে হামলা চালায়, মারধর করে সাধারণ ও গুরুতর জখম করে, চুরি সংঘটিত করে এবং চাঁদা দাবি করে ভয়ভীতি প্রদর্শন করে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মমিনুর রহমান মমিনকে। গ্রেপ্তার হওয়া রবিউল ইসলাম রনি মিয়া মামলার ৪ নম্বর আসামি এবং তিনি মমিনুর রহমান মমিনের একনিষ্ঠ কর্মী হিসেবে এলাকায় পরিচিত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা মমিনুর রহমান মমিন বিভিন্ন সময় নানা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বর্তমান মামলার ঘটনা ছাড়াও বিভিন্ন সময় তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার কথা স্থানীয়দের মধ্যে শোনা যায়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর বিচারিক সত্যতা এখনও প্রমাণিত হয়নি।

গাছা থানায় রুজুকৃত মামলাটিতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮৫ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় প্রায় ১ লাখ ২৬ হাজার টাকার মালামাল চুরির অভিযোগও উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, গাজীপুরের নির্দেশনার পর গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে মামলাটি গাছা থানায় রেকর্ড করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সাখাওয়াত হোসেনের ওপর।

এদিকে মামলার অন্যতম আসামি রবিউল ইসলাম রনি মিয়ার গ্রেপ্তারের ঘটনায় এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে মামলাটি বর্তমানে তদন্তাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা