• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে এনসিসি ব্যাংক, পদে বহাল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার? বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি বড় প্রকল্পে আন্তর্জাতিক আস্থা অর্জনের গল্প নাফিজ সরাফাতের চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং, সুজনকে ঘিরে স্থানীয়দের অভিযোগ ফিফার সূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে ফিফার ওপর ক্ষোভ ঝাড়লেন স্কালোনি মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে, এবার আর্জেন্টিনা কাপ জিতলেই আবার বিয়ে করবেন এই বিশ্বকাপে ৭৫ মিনিটের পর ১১ গোল: আর্জেন্টিনা যেন ঘুরে দাঁড়ানোর অন্য নাম

পুলিশ সদস্যরা আবু সাঈদকে হত্যা করেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে, হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে পুলিশ সদস্যরা উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনিভাবে হত্যা করেছেন বলে পূর্ণাঙ্গ রায়ে উঠে এসেছে। এতে বলা হয়, রাষ্ট্রনির্দেশিত সহিংস দমননীতির অংশ হিসাবে আবু সাঈদকে হত্যা করা হয়েছে।

গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এতে দুজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, আবু সাঈদের হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি ছিল বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত একটি ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণের অংশ, যা মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত।

রায়ে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশ ও গণবিক্ষোভ রাজনৈতিকভাবে যতই স্পর্শকাতর বা আবেগপ্রবণ হোক না কেন, যতক্ষণ না সেগুলো রাষ্ট্র বা বেসামরিক জনগণের বিরুদ্ধে সশস্ত্র অভিযানে পরিণত হয়, ততক্ষণ তা সাংবিধানিকভাবে সুরক্ষিত কার্যক্রম হিসাবেই বিবেচিত হবে।

জুলাই গণ-অভ্যুত্থানকে নাগরিক আন্দোলন ও বেসামরিক জনগণের গণপ্রতিবাদ হিসাবে বিবেচনা করতে হবে উল্লেখ করে রায়ে বলা হয়েছে, এটিকে কোনো সশস্ত্র বা জঙ্গি তৎপরতা হিসাবে দেখা যাবে না। এ আন্দোলনে অংশগ্রহণকারীরা প্রধানত বেসামরিক ব্যক্তি ছিলেন এবং সরাসরি সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি। তারা সাংবিধানিক নীতি ও আন্তর্জাতিক মানদণ্ড-উভয়ের বিচারেই বেসামরিক চরিত্র বজায় রেখেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা