জাহিদুল জাহিদ: চট্টগ্রাম অঞ্চলে চলাচলকারী চট্টলা এক্সপ্রেস ট্রেনকে কেন্দ্র করে দুর্নীতি, অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির অভিযোগ ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক এক ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিয়েছে।
জানা গেছে, সম্প্রতি বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ট্রেনের কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন ব্যক্তি তাকে অহেতুকভাবে উত্যক্ত করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, পরিকল্পিতভাবে তাকে বিব্রত করার চেষ্টা করা হয়। একপর্যায়ে উত্যক্তের মুখে বিরক্ত হয়ে তিনি সিগারেট হাতে নেন।
ঠিক সেই মুহূর্তটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
ভুক্তভোগী পক্ষের দাবি, ঘটনাটি সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং একজন সম্মানিত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার জন্যই এভাবে ভিডিও ধারণ ও প্রচার করা হয়েছে।
এদিকে, সাধারণ যাত্রীদের অভিযোগ—চট্টলা এক্সপ্রেসে দীর্ঘদিন ধরেই বিনা টিকিটে যাত্রী পরিবহন কেবিনের বাইরে যাত্রী বসানো
সময়সূচি লঙ্ঘন, নিরাপত্তাহীনতা, প্রতিবাদ করলে হয়রানি, এসব ঘটনা নিয়মিত ঘটছে।
সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত মানহানির বিষয় নয়, বরং এটি একটি বৃহত্তর অব্যবস্থাপনা ও শৃঙ্খলার অভাবের প্রতিফলন।
একইসাথে, ইচ্ছাকৃতভাবে কাউকে উত্যক্ত করে ভিডিও ধারণ ও প্রচার করার প্রবণতা সমাজের জন্যও উদ্বেগজনক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যাত্রীরা।
পাশাপাশি, এমন অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জননিরাপত্তা, শৃঙ্খলা ও সম্মান রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন।