• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পারিবারিক কলহের জেরে গৃহবধূ নিখোঁজ, ফতুল্লা মডেল থানায় জিডি সফল ব্যবসায়ী শওকত আলী চৌধুরী: ব্যাংকিং ও শিল্প খাতে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজগঞ্জের যমুনার চরে ‘আর্জেন্টিনা বটগাছ’ মেসির জাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা, কানসাস সিটিতে আরও এক মহাকাব্য লিখলেন ফুটবল-সম্রাট মালয়েশিয়া প্রবাস থেকে গীতিকার শফিকুল আলমের স্বপ্নপূরণ, একসঙ্গে রেকর্ড হলো তিনটি মৌলিক বাংলা গান নতুন প্রজন্মের সংগীত পরিচালক ই এস আভিরের ব্যস্ত সময়: একদিনে তিন মৌলিক গানের রেকর্ডিং সম্পন্ন মগবাজারে একসঙ্গে তিনটি মৌলিক গানের অডিও রেকর্ডিং সম্পন্ন, শিগগিরই প্রকাশ পাবে জনতা টিভিতে আমিনবাজারে ১.২ কিলোমিটার মহাসড়কজুড়ে বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে: মীর শাহে আলম গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

‘কিউসি কালেকশন’ ও ‘এক্সক্লুসিভ’ দাবির আড়ালে বিভ্রান্তিকর বিপণন? নতুন অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৫৯ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

‘কিউসি কালেকশন’ ও ‘এক্সক্লুসিভ’ দাবির আড়ালে বিভ্রান্তিকর বিপণন? নতুন অভিযোগ।

বিশেষ অনুসন্ধানী সূত্রের অনুসন্ধানে আরও উঠে এসেছে “QC Collection”, “Exclusive QC”, “Premium QC”, “Limited Edition”, “Exclusive Collection” ইত্যাদি নাম ব্যবহার করে পণ্য বিপণনের একটি বিতর্কিত প্রবণতার অভিযোগ।

একাধিক ভোক্তার দাবি, কিছু শোরুমে ক্রেতাদের বলা হয়- “এই পণ্য শুধু আমাদের কাছেই পাবেন”, “এটি এক্সক্লুসিভ কিউসি কালেকশন”, “সীমিত সংখ্যক পণ্য”, কিংবা “বিশেষ স্টক”। এসব দাবি শুনে অনেক ক্রেতা পণ্যটির বিরলতা ও বিশেষত্ব সম্পর্কে ধারণা পোষণ করে তুলনামূলক বেশি মূল্যে পণ্য ক্রয় করেন বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকার কয়েকটি শোরুমের বিপণন কার্যক্রম নিয়ে ভোক্তাদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। চাঞ্চল্যকর অভিযোগে নাম উঠে এসেছে (ড্রেস মাট ) শোরুমের। তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের আনুষ্ঠানিক বক্তব্য এই প্রতিবেদন প্রস্তুতের সময় পর্যন্ত পাওয়া যায়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, “এক্সক্লুসিভ”, “QC কালেকশন” বা “শুধু আমাদের কাছেই পাওয়া যাবে”- এ ধরনের প্রচারণার বাস্তবতা যাচাইয়ের সুযোগ অনেক সময় ক্রেতাদের থাকে না। ফলে পণ্যের প্রকৃত বাজারমূল্য, প্রাপ্যতা ও গুণগত মান সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

সচেতন মহলের প্রশ্ন- “QC Collection”, “Exclusive QC” কিংবা “Limited Edition” হিসেবে বাজারজাত করা সব পণ্যই কি প্রকৃতপক্ষে বিশেষ ও সীমিত সংস্করণের, নাকি কিছু ক্ষেত্রে এগুলো কেবল বিপণন কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে?

অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা