• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শেষবার বিদায় মুহূর্তে মেসির জার্সি কে পাবেন? ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পারিবারিক কলহের জেরে গৃহবধূ নিখোঁজ, ফতুল্লা মডেল থানায় জিডি সফল ব্যবসায়ী শওকত আলী চৌধুরী: ব্যাংকিং ও শিল্প খাতে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজগঞ্জের যমুনার চরে ‘আর্জেন্টিনা বটগাছ’ মেসির জাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা, কানসাস সিটিতে আরও এক মহাকাব্য লিখলেন ফুটবল-সম্রাট মালয়েশিয়া প্রবাস থেকে গীতিকার শফিকুল আলমের স্বপ্নপূরণ, একসঙ্গে রেকর্ড হলো তিনটি মৌলিক বাংলা গান নতুন প্রজন্মের সংগীত পরিচালক ই এস আভিরের ব্যস্ত সময়: একদিনে তিন মৌলিক গানের রেকর্ডিং সম্পন্ন মগবাজারে একসঙ্গে তিনটি মৌলিক গানের অডিও রেকর্ডিং সম্পন্ন, শিগগিরই প্রকাশ পাবে জনতা টিভিতে আমিনবাজারে ১.২ কিলোমিটার মহাসড়কজুড়ে বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে: মীর শাহে আলম

সাথে শেল্ফি বা ছবি তোলা মানেই আপন লোক নয়: প্রধান মন্ত্রীর একান্ত সচিব

শেখ মোঃ বেলায়েত হোসেন / ১০৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

তারেক রহমানের নিজস্ব আসন ঢাকা ১৭র ৮১ সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে কাজ চলছে বলে জানালেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি।

১১ জুন বিকেলে রাজধানী ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা ১৭-র বনানী থানার আওতাধীন করাইল বস্তির বউ বাজারের পানির পাম্প এলাকায় গভীর নলকূপ উদ্বোধন উপলক্ষে এরশাদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা জানান।

এসময় সানি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা ১৭ আসনের প্রতিটি পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিট, রাস্তা ঘুরে ঘুরে এসব সমস্যা চিহ্নিত করা হয়েছে। কথা বলা হয়েছে স্থানীয় সকল স্তরের জনসাধারণের সাথে। এখন সেসব সমস্যার সমাধান চলছে। ক্রমান্বয়ে সবগুলো সমস্যারই সমাধান করবে সরকার।

একান্ত সচিব সানি বলেন, “আমার সাথে শেল্ফি বা ছবি তোলা মানেই আমার আপন লোক নয়”। তিনি আরো বলেন, সামনে পেছনে কেউ থাকলে সে বা তারা আত্মীয় নন যা ব্যবহার করে কোন অন্যায় ফায়দা নেবে। ছবি তোলার সূত্রে নাম পরিচয় ব্যবহার বন্ধে ইতোমধ্যেই সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

একান্ত সচিব আরো বলেন, করাইল বাস্তিবাসির ভোটে ঢাকা ১৭ নং আসনের সংসদ সদস্য জনাব তারেক রহমান নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর এলাকার বাসিন্দারের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে বিএনপি সরকার। যা এলাকার মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

এসময় আরো উপাস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, ঢাকা ওয়াসা উত্তরের এমডি অমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুল আলিম নকি, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএম রাজ্জাক, প্রতিষ্ঠাতা সভাপতি বনানী থানা যুবদল, মো. শাহজাহান সরকার, বনানী থানা মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি রোকেয়া সরকারসহ অন্যান্য নেতা কর্মীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা