• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা বরিশালের গল্পে নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান নির্মাতা মেহেদী হাসান মুকুল এর জন্মদিনে আবেগঘন বার্তা বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৭০০ কোটি ডলার

মেসিকে নিয়ে সুখবর দিলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি

ক্রীড়া ডেস্ক / ৮৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে লিওনেল মেসির মাঠে নামা একরকম নিশ্চিতই। এমনকি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও দেখা যেতে পারে তাকে। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে থাকা তারকাকে নিয়ে স্বস্তির খবরই দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপের আগে ইন্টার মায়ামির শেষ ম্যাচে গত ২৪ মে ৭৩তম মিনিটে মাঠ ছেড়ে যান মেসি। একটি ফ্রি কিক নেওয়ার পর তিনি বাঁ উরুর পেশি হাত দিয়ে চেপে ধরেন। পরের কিছুটা সময় তিনি ঠিকমতো দৌড়াতে পারছিলেন না। এক পর্যায়ে বদলির ইশারা করেন এবং মাঠ থেকে উঠে যান।

মায়ামি পরে বিবৃতিতে জানিয়েছিল, “তার বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে পেশিতে ক্লান্তিজনিত সমস্যা দেখা দিয়েছে। তিনি কবে শারীরিক কার্যক্রমে ফিরতে পারবেন, তা নির্ভর করবে তার চিকিৎসাগত ও শারীরিক অগ্রগতির ওপর।”

“লিও ভালো আছে। (শুক্রবার অনুশীলনের) একটি অংশে সে দলের সঙ্গে অনুশীলন করেছে, যা গুরুত্বপূর্ণ। এটির মানে পুরোপুরি আলাদা অনুশীলন করছে না। সে উন্নতি করছে।”

“হয়তো প্রীতি ম্যাচগুলোর অংশ হতে পারে সে। এই দুটি প্রীতি ম্যাচে কিছু সময় খেলার সুযোগ পেতে পারে। আমরা দেখব সেটা (শনিবারের) ম্যাচটিতে হয়, নাকি তার পরেরটিতে। তবে সে এখন অনেক ভালো আছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।”

বাংলাদেশ সময় আগামী ১৭ জুন সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে স্কালোনি-মেসির দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা