• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কলমের সততা বনাম মিথ্যার কারবার নব্বই দশকের প্রেমে ও সালমান স্মৃতিতে নির্মিত ‘লাভ ৯৬’ মুমিনুলের সেঞ্চুরীর রেকর্ড ভাঙলেন মুশফিকুর রহিম জয়-পলকের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদকদের বৈঠক, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবি অগ্রিম আয়কর দিতে রাজি নন বাইকাররা, জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি ওয়েব ফিল্ম ‘সারার সংসার’ দিয়ে ঈদে পর্দায় ফিরছেন মৌ মুফতি আমির হামজা এমপিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ সংসার ভাঙার কারণ জানালেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে; বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

মুমিনুলের সেঞ্চুরীর রেকর্ড ভাঙলেন মুশফিকুর রহিম

ক্রীড়া ডেস্ক / ২৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে বিরল এক রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিলেটের মাঠে চলমান ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার। আর এতেই দেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি এখন তার নামেই।

বাংলাদেশের হয়ে মোট ১৪টি সেঞ্চুরি করলেন মুশফিক। এর আগে মুমিনুল হকের (১৩টি সেঞ্চুরি) সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন তিনি। আজ পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ডটি একান্তই নিজের নামে করে নিলেন মুশফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০২.২ ওভার সবক’টি উইকেট হারিয়ে ৩৯০ রান এবং সব মিলিয়ে ৪৩৬ রানের লিড নেয় বাংলাদেশ।

চলমান টেস্টের এই দ্বিতীয় ইনিংসেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন মুশফিক। ৭৩তম ওভারের তৃতীয় বলে দুই রান নিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।

এর আগে ৬১তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটি তুলে নেন মুশফিক। এই মাসের ২৬ তারিখে আন্তর্জাতিক ক্রিকেটে তার ২১ বছর পূর্ণ হবে। ৩৯ বছর বয়সে এসেও নিজের ফর্ম ঠিকই ধরে রেখেছেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা