• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মুন্নী সাহা সত্যিই কি শেখ হাসিনার মতো জানেন না তার অপরাধ কি? পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহমেদ জুবায়ের আওয়ামী ফ্যাসিবাদ হয়েও আবার সপদে ! আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে একটুর জন্য বিশ্বরেকর্ড গড়তে পারলেন না নাজমুল শান্ত কেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইছেন শুভেন্দু অধিকারী কেন দ্বিতীয়বার বিয়ে করেননি জানালেন ববিতা বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতি ভারি বৃষ্টি’র আভাস

মুন্নী সাহা সত্যিই কি শেখ হাসিনার মতো জানেন না তার অপরাধ কি?

নিজস্ব প্রতিবেদক / ২৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মুন্নী সাহারা সত্যিই কি সাবেক ফ্যসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো জানেন না তার অপরাধ কি? দুই বছরেরই নিজেদের কৃতকর্ম বিস্মৃত হয়েছেন? না কি মনে করতে চাননা। একজন সংবাদকর্মী হয়ে ব্যাংকে শত শত কোটি টাকা কোত্থেকে পেলেন? বাংলাদেশের গণমাধ্যমের যে অবস্থা তাতে তো বেতন অন্যান্য সুবিধা যোগ করলে তিরিশ বছরে তার ব্যাংকে কোটি টাকা থাকার কথা নয়। সেখানে তার ব্যংক হিসাবে কয়েকশত কোটি টাকা দুদক পেলো কিভাবে? কেনইবা তার একাধিক হিসাব ফ্রিজ করে দেয়া হলো। আছে কি কোনো জবাব মুন্নী সাহার কাছে?

এবার মুন্নী সাহার সাংবাদিকতা প্রসঙ্গে আসি। তিনি তার ক্যারিয়ারে পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করেছেন কত বছর? তিনি তার টেলিভিশন সাংবাদিকতার গোটা ক্যারিয়ারের বেশীরভাগ সময় সাংবাদিকতার নামে একটা গোষ্ঠী, এক আদর্শ আর একটা দলের পক্ষে আক্টিভিজম করে গেছেন।

তার বিতর্কিত সাংবাদিকতার বহু উদহরণ আছে। সব বাদ দিলেও পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সৈনিকদের যে সাক্ষাতকার প্রচার করেছিলেন, সেটা ছিলো বিদ্রোহকে উস্কে দেয়ার মত। তিনি প্রকান্তরে, সাংবাদিকতার নামে
সৈনিক অফিসারদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছিলেন।

মুন্নী সাহা বলেছেন, তাকে দোসর ট্যাগ দিয়ে সাংবাদিকতা করতে দেয়া হয়নি। মুন্নী সাহারা এখন এসব ভুলে সবার সহানুভূতি পেতে চান। অথচ মুন্নী সাহারা হাসিনার ষোল বছরে কিভাবে গণভবনে হাসিনার সাথে জড়াজড়ি করে ছিলেন, সেসব ছবি এখনও আছে।

হাসিনার সংবাদ সম্মেলনে কিভাবে জিয়া পরিবারকে বিষোদগার করতে হাসিনাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রশ্ন করতেন। দেশের মানুষ সেসব ভুলে যায়নি। আমরাও ভূলিনি।

আচ্ছা, মুন্নী সাহা এক টাকার একটা অনলাইন কাগজের সম্পাদক হয়েছিলেন। তিনি জবাব দেবেন, সেই এক টাকার কাগজের ফিনান্স করেছিলেন কে?

মুন্নী সাহা হয়তো বলবেননা, সেই কাগজের ফিনান্স করেছিলেন হাসিনা পুত্র জয়। এরপরেও মুন্নী সাহা কি বলবেন? তাকে যারা দোসর ট্যাগ দেয়, সেই ট্যাগিংটা ভুল ছিলো? মুন্নী সাহাকে জনতা কারওয়ান বাজার থেকে ধরে পুলিশে দিয়েছিলো।

মুন্নী সাহা, হিন্দুস্থান হাই কমিশনের সুপারিশে তিন ঘন্টার মধ্যে ছাড়া পেয়েছিলেন। এত এত অপরাধের পরেও মুন্নী সাহাকে একদিনের জন্য জেলে যেতে হয়নি। মুন্নী সাহারা কি এখন ধরা ছোয়ার বাইরেই থাকবেন? দিনের পর দিন এতো এতো অপরাধ করেও কি তার কোন সাজা হবে না?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা