• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? পাংশায় ছুটিতে থাকা সেনাসদস্য রাহাত হোসেনকে পিটিয়ে আহত বেলাবো প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন: সাংবাদিকদের মিলনমেলা যেভাবে ভারতে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক কমদামে জমি বিক্রি না করায় জমিতে বড় গাছ লাগিয়ে ফসল চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে যেসব নাম আলোচনায় আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ‎আওয়ামী সিন্ডিকেটের কবলে এলজিইডি: প্রশাসনের চরম অস্থিরতা

থানা হাজতে মাদকসেবীর ‘আত্মহত্যা’

প্রতিবেদকের নাম / ১০৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ২ জুন, ২০১৮

নোয়াখালীর সোনাইমুড়ী থানা হাজতে তাজুল ইসলাম তুষার (২৩) নামে এক মাদকসেবী গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

তাজুল ইসলাম তুষার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুর্গাদৌলতপুর গ্রামের ইউপি সদস্য আবদুল মমিনের ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি নাসিম উদ্দিন জানান, মাদকসেবী তাজুল ইসলাম তুষারকে তার বাবা মমিন শনিবার রাত ১টার দিকে ৯ পিস ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে রাতে থানায় একটি মামলাও হয় কিন্তু ভোর ৫টা থেকে ৬টার যেকোনো সময় তুষার থানা হাজতের ভেতর নিজের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, বর্তমানে নিহতের মরদেহ থানায় আছে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সঙ্গে আলাপ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা