• শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা আতিকুজ্জামান সোহেল তার স্ত্রী সন্তানসহ হত্যার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত ভূমিকম্পে কাঁপল দেশ ঈদে প্রেক্ষাগৃহে আসছে আশরাফ কিটুর সিনেমা ‘পিনিক’ চাকরির প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ব্যাংক কর্মকর্তা মিজানুরের বিরুদ্ধে ঈদের দিন দেশের যেসব অঞ্চলে ভারি বর্ষণের আভাস আজ থেকে টানা ৭ দিনের ছুটি শুরু এবং পাচ্ছেন না যারা সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ বিকালে সংবাদ সম্মেলন জিয়া শিশু-কিশোর সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক প্রকৌশলী বসির খান এলাকার উন্নয়নে কাজ করতে চান

কালীগঞ্জে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৪১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুইজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার উলুখোলা লেগুনাস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের নুরুল ইসলাম আকন্দের ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল বাশার কাজল (২৭) এবং বড়নগর গ্রামের ফারুক খানের ছেলে তানিন (২৮)।

শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে কালীগঞ্জের বায়েরদীয়া এলাকা দিয়ে মোটরসাইকেলে করে কাজল ও তানিন অস্ত্র উঁচিয়ে যাচ্ছেন এমন খবর পেয়ে উলুখোলা ফাঁড়ির পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ছাত্রলীগ নেতা কাজলের কোমড় থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা