• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
রুমিন ফারহানা যে কারণে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি মা-ভাইসহ গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাশ চালুর বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন যা বললেন পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইরানের পালটা হামলায় নাজেহাল, ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক জুলাইকে মনেপ্রাণে ধারণ করে বিএনপি: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রিহ্যাব নির্বাচনে পরিচালক পদপ্রার্থী মোহাম্মদ আলিম উল্লাহর অভিজ্ঞ নেতৃত্বে নতুন দিগন্তের স্বপ্ন শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমার নেপথ্যে কি ঘটেছিলো তা জানালেন কাহিনীকার মেজবাহ উদ্দিন সুমন মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল ছিল: আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল

রুমিন ফারহানা যে কারণে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি

ডেস্ক রিপোর্ট / ২৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
ব্যারিস্টার রুমিন ফারহানা। ফাইল ছবি

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সরকারি দল বিএনপি এই শপথ নেয়নি। যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, যারা এই সংবিধানটা বাতিল করতে চাইতেন, তারা এটা ডে ওয়ানে করতে পারতেন। আপনারা পুরো বিষয়টিকে (জুলাই অভ্যুত্থান) বিপ্লব বলে একটা বিপ্লবী সরকার গঠন করে, তারপরে সংবিধানটাকে হয় সাসপেন্ড করতেন, না হলে বলতেন এই সংবিধান আর থাকবে না। আমরা একটা নতুন সংবিধান লিখব।

সম্প্রতি আর জে কিবরিয়ার একটি শো’তে অংশ নিয়ে রুমিন ফারহানা এসব কথা বলেন।

এই সংসদ সদস্য বলেন, আমি একদিন এই প্রশ্নটা তুলেছিলাম এটা কি অভ্যুত্থান না বিপ্লব। যদি এটা অভ্যুত্থান হয় তাহলে সংবিধান স্টিল ওয়ার্কিং। সংবিধান বলবৎ করছে এখনও। তাই যদি করে তাহলে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা থাকবেন, আছেন। অনেক কিছুই ওইভাবে চলবে। এই কথাগুলো তখন তীব্র পলিটিক্যিাল বিতর্কের জন্ম দেয়। কিন্তু এটা নিয়ে কনস্টিটিউশনাল ডিবেট হওয়া দরকার ছিল। কিন্তু সেটা হয়নি। সেটা না হয়ে আমি রুমিন ফারহানার ঘাঁড়ের ওপর পলিটিক্যাল কাঁদা ছোড়া-ছুড়ি হয়ে গেল।

রুমিন ফারহানা বলেন, আমি যেহেতু সংবিধান অনুযায়ী একটা শপথ নিয়েছি, সেটা অনুযায়ী সংবিধান সংশোধনের প্রক্রিয়াটা  সেই সংবিধানেই রয়ে গেছে। সো আমি গণপরিষদের শপথ সেই সংবিধান অনুযায়ী আর নিতে পারি না। এখানে একটা লিগ্যাল কনফ্লিক্ট হয়ে যায়।

নারী এই সংসদ সদস্য বলেন, এখন একটা প্রশ্ন হলো বিএনপি তাহলে কেন এই বিষয়টি অনেক আগেই পরিষ্কার করে নাই। তাহলে তো এটা বিএনপির তরফে একধরনের দ্বৈত দ্বিচারিতা, আর এক ধরনের প্রতারণা। এটা যারা ওই সংবিধান সংশোধন কমিটিতে ছিল, দিনের পর দিন বৈঠক করেছে, প্রধানমন্ত্রীসহ হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, তারপর তাদের এই রিটট্রেইট।

রুমিন বলেন, বিএনপি দলগতভাবে তাদের সিদ্ধান্ত নেবে। আমি স্বতন্ত্র এমপি হিসেবে বা আইনজীবী হিসেবে আমার মতো করে সিদ্ধান্ত নেব। জামায়াত তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। কিন্তু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে আলোচনা করল, গণভোট হলো, হ্যাঁ ভোটের পক্ষে গেল, তারপরে তাদের সই না করার ব্যাখ্যাটা তাদেরকেই দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031