• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
দড়ি বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আর নেই রিহ্যাব নির্বাচনকে সামনে রেখে ঐক্য পরিষদের নির্বাচনি প্রচারণা আরও বেগবান করতে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর নাচের ভিডিও নিয়ে যা জানা গেল যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চলছে রুমিন ফারহানা যে কারণে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি মা-ভাইসহ গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাশ চালুর বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন যা বললেন পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইরানের পালটা হামলায় নাজেহাল, ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক / ১০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে।

রোববার (৫ এপ্রিল) এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

যুদ্ধবিরতির শর্তা নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে—যুক্তরাষ্ট্র, ইসরাইল ও আঞ্চলিক চারটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস এই খবর দিয়েছে।

তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনার জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে যুদ্ধবিরতির মেয়াদ ফের বাড়ানো যেতে পারে।

রোববার (৫ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরান ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়া’ হবে।

তিনি বলেন, ‘এটি কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন হওয়া উচিত। ইরান তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ। প্রতিদিন তা আরও খারাপের দিকে যাবে। প্রতিদিন তাদের (ইরানের) আরও বেশি সেতু নির্মাণ করতে হবে, আরও বিদ্যুৎকেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন নতুন তৈরি করতে হবে। এর আগে কোনো দেশ এভাবে মার খায়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031