• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে পোস্ট করায় শাস্তি হলো ক্রিকেটার নাসিমের ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার প্রতিবছর প্রায় পৌনে ২ মিলিমিটার নিচে নেমে যাচ্ছে বরিশাল নগরী কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে দেশে, জানাল জ্বালানি বিভাগ বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের পশ্চিমবঙ্গের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল ‘সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে’ কথিত সাংবাদিক মেহেদী হাসানের চাঁদাবাজ সিন্ডিকেট! শাজাহান খানের দোষর নিয়ে খন্দকার মাসুক জেলা পরিষদে বসায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ ইরানের ব্যালিস্টিক মিসাইলে কাঁপছে ইসরায়েল কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত

বিশ্বকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক / ৫৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি । ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহতা নিয়ে বিশ্ববাসীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

বুধবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, এই যুদ্ধের বৈশ্বিক নেতিবাচক প্রভাবের তরঙ্গ কেবল শুরু হয়েছে এবং এর ফলাফল ধনী-দরিদ্র, ধর্ম বা জাতি নির্বিশেষে প্রত্যেকের ওপর আঘাত হানবে। 

তিনি মনে করেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাষ্ট্র এই সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না।

নিজের এই বক্তব্যের সমর্থনে আরাগচি যুক্তরাষ্ট্রের জাতীয় কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগপত্রের একটি অনুলিপিও প্রকাশ করেন। মঙ্গলবার (১৭ মার্চ) জো কেন্ট তার পদ থেকে ইস্তফা দেন। পদত্যাগপত্রে কেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেন যে তিনি তার নৈতিক বিবেক থেকে ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো আসন্ন হুমকি ছিল না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, বর্তমানে ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যেই এই যুদ্ধকে ‘অন্যায্য’ হিসেবে আখ্যা দেওয়ার প্রবণতা বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও অনেক সদস্যের উচিত এই পথ অনুসরণ করে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়া। মূলত পশ্চিমা কর্মকর্তাদের আরও জোরালোভাবে এই সংঘাতের বিরোধিতা করার আহ্বান জানিয়ে আরাগচি তার বার্তাটি শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728