• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার প্রতিবছর প্রায় পৌনে ২ মিলিমিটার নিচে নেমে যাচ্ছে বরিশাল নগরী কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে দেশে, জানাল জ্বালানি বিভাগ বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের পশ্চিমবঙ্গের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল ‘সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে’ কথিত সাংবাদিক মেহেদী হাসানের চাঁদাবাজ সিন্ডিকেট! শাজাহান খানের দোষর নিয়ে খন্দকার মাসুক জেলা পরিষদে বসায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ ইরানের ব্যালিস্টিক মিসাইলে কাঁপছে ইসরায়েল কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত আর্থিক সমস্যার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের

আন্তর্জাতিক ডেস্ক / ৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ টানা ৩০ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রেখেছে। এই পরিস্থিতিতে ইহুদি সেটেলাররা মসজিদ চত্বরে পশু নিয়ে ঢোকার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জেরুজালেম গভর্নরেট।

বিবৃতিতে বলা হয়েছে, ‘টেম্পল মাউন্ট সংগঠনগুলো’ চলমান বন্ধের সুযোগকে কাজে লাগাচ্ছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে সমর্থকদের এই কাজে উৎসাহিত করছে।

গভর্নরেট জানিয়েছে, ২০২৫ সালে ইতিমধ্যে তিনটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যেখানে মসজিদ চত্বরে পশু জবাই করা হয়েছে অথবা রক্তমাখা মাংস ভেতরে নিয়ে আসা হয়েছে। এটিকে মসজিদের ভেতরে নতুন বাস্তবতা তৈরির পদ্ধতিগত উসকানির অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

গভর্নরেট আরও বলেছে, ইসরায়েলের কট্টর ডানপন্থী ও ধর্মীয় আন্দোলনের একটি অংশের মতাদর্শগত লক্ষ্য হলো মসজিদ স্থলে নতুন আচার প্রতিষ্ঠা করা এবং এর ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা পরিবর্তন করা।

২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ইহুদি পাসওভার উৎসবের সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728