রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ টালিপাড়া। ভারতের পশ্চিমবঙ্গের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলার বিনোদন অঙ্গনে। প্রিয় অভিনেতার শেষ স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে তালসারির যে হোটেলে তিনি অবস্থান করছিলেন, সেই ‘৪০০৫’ নম্বর কক্ষটি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
হোটেলের মালিক সৌরভ চৌধুরী জানান, রাহুল অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন এবং খাবারের বিষয়ে ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করতেন।
উল্লেখ্য, রোববার (২৯ মার্চ) তালসারি সৈকতে শুটিং চলাকালে সমুদ্রের পানিতে তলিয়ে যান রাহুল। এরপর সোমবার ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা তার অভিনয় ও লেখনীর মাধ্যমে ভক্তদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মাত্র ৪৩ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যু ঘিরে শোকের আবহ কাটতে না কাটতেই নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। শোকস্তব্ধ পরিবেশেই তার বাড়ির সামনে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি।
এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা জানান, এটি শোকের জায়গা- এখানে রাজনৈতিক স্লোগান বা প্রচার গ্রহণযোগ্য নয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিজেপি সমর্থকদের বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়।
এদিকে রাহুলের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ফুসফুসে বালি ঢুকে গিয়েছিল এবং তা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়। চিকিৎসকদের ধারণা, তিনি এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে নিমজ্জিত ছিলেন।
একদিকে শোক, অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা-সব মিলিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে বাড়ছে বিতর্ক। পরিবার ও সহকর্মীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা হোক।