• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
দড়ি বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আর নেই রিহ্যাব নির্বাচনকে সামনে রেখে ঐক্য পরিষদের নির্বাচনি প্রচারণা আরও বেগবান করতে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর নাচের ভিডিও নিয়ে যা জানা গেল যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চলছে রুমিন ফারহানা যে কারণে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি মা-ভাইসহ গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাশ চালুর বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন যা বললেন পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইরানের পালটা হামলায় নাজেহাল, ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

দড়ি বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আর নেই

নিজস্ব প্রতিবেদক / ২৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলার এক বিরল মানবিক ও অনুপ্রেরণাদায়ক ঘটনার নাম আব্দুর রহমান মোল্লা। প্রায় ১২০ বছর বয়সী এই অন্ধ মুয়াজ্জিন দৃষ্টিশক্তি হারানোর পরও থেমে যাননি; বরং দড়ি ও বাঁশের সহায়তায় প্রতিদিন মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা।২২ বছর আগে এক দুর্ঘটনায় তিনি দৃষ্টিশক্তি হারান। কিন্তু জীবন ও ধর্মীয় দায়িত্বের প্রতি তার অদম্য ইচ্ছাশক্তি তাকে থামাতে পারেনি।

বাড়ি থেকে মসজিদের দূরত্ব ছিল প্রায় ২০০ মিটার। এই সমস্যা কাটানোর জন্য তিনি নিজেই অভিনব উপায় বের করেন। তার পরামর্শে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি ও বাঁশ টাঙিয়ে দেন তার সন্তানরা।

প্রথমদিকে ছেলে ও নাতিরা তাকে দড়ি ও বাঁশ ধরে মসজিদে যাতায়াতের অভ্যাস করিয়ে দেন। হাতে একটি লাঠিও দেওয়া হয় পথ চিনতে সুবিধার জন্য। কয়েক দিনের মধ্যেই তিনি স্বাবলম্বী হয়ে ওঠেন এবং নিজেই দড়ি ও বাঁশের সহায়তায় নিয়মিত মসজিদে যাওয়া শুরু করেন।

স্থানীয়রা জানান,অন্ধত্বকে জয় করে ধর্মীয় দায়িত্ব পালনের এমন উদাহরণ সত্যিই বিরল। আব্দুর রহমান মোল্লার জীবনসংগ্রাম ও দৃঢ় মানসিকতা বহু মানুষকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031