• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক জুলাইকে মনেপ্রাণে ধারণ করে বিএনপি: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রিহ্যাব নির্বাচনে পরিচালক পদপ্রার্থী মোহাম্মদ আলিম উল্লাহর অভিজ্ঞ নেতৃত্বে নতুন দিগন্তের স্বপ্ন শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমার নেপথ্যে কি ঘটেছিলো তা জানালেন কাহিনীকার মেজবাহ উদ্দিন সুমন মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল ছিল: আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল চাকরিচ্যুত নৌ-কর্মকর্তা মাসুদের মামলায় দিশেহারা পরিবার নববর্ষ বরণে জাসাসের প্রস্তুতি সভা, স্লোগান ‘নববর্ষের ঐকতান-গণতন্ত্রের পুনরুত্থান’ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ গ্রীন ডেল্টা হাউজিং এখন ‘গোল্ডসেন্ড অ্যান্ড রিসোর্ট লিমিটেড’ নামে! ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আগামী ১৯ এপ্রিল

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক / ২৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই সময়সূচি অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকিং লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো আগের নিয়মেই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’ এর নির্দেশনা বহাল থাকবে।

এর আগে গত ২ এপ্রিল দেশের সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031