রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

টেস্ট ক্রিকেটকে নতুন জীবন দিতে চায় ইংল‍্যান্ড, স্টোকসের দাবি

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
বেন স্টোকস

টেস্টে এখন ইংল্যান্ডের বিপক্ষে কোনো রানের লক্ষ্যই যেন নিরাপদ নয় প্রতিপক্ষের জন্য। তিনশর কাছাকাছি কিংবা বেশি রানের লক্ষ্য ইংলিশরা সফলভাবে তাড়া করে ফেলে অনায়াসে। নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে এজবাস্টনে ভারতের বিপক্ষে জয়ের পর অধিনায়ক বেন স্টোকস বললেন, তারা টেস্ট ক্রিকেটকে নতুন জীবন দিতে চান। রেখে যেতে চান তাদের নির্ভীক ক্রিকেটের ছাপ।

৩৭৮ রানের লক্ষ্য তাড়ায় জো রুট ও জনি বেয়ারস্টোর অপরাজিত সেঞ্চুরিতে সিরিজের পঞ্চম টেস্ট মঙ্গলবার (৫ জুলাই) শেষ দিনে ইংল্যান্ড জিতে নেয় ৭ উইকেটে, দুই সেশন বাকি থাকতে। গত বছর ম্যানচেস্টারে স্থগিত হওয়া পঞ্চম ম্যাচটিই এবার নতুন সূচিতে হলো এজবাস্টনে। পাঁচ ম্যাচের সিরিজ শেষ হলো ২-২ সমতায়।

আগের সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড টানা তিন টেস্ট জেতে ২৭৭, ২৯৯ ও ২৯৬ রানের লক্ষ্য তাড়া করে। টানা চার ম্যাচে চতুর্থ ইনিংসে আড়াইশর বেশি রান তাড়া করে জেতা টেস্ট ইতিহাসের প্রথম দল তারাই। কিউইদের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে ২৯৯ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড ৫ উইকেটে জিতেছিল ৫০ ওভারে, ওভারপ্রতি রান ৫.৯৮! লিডসে ২৯৬ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ওভারপ্রতি ৫.৪৪ করে রান তুলে। ভারতের বিপক্ষে ৩৭৮ রান তাড়ায় জয় ধরা দেয় ওভারপ্রতি ৪.৯৩ রান করে। সবগুলোতেই তাদের আগ্রাসী ব্যাটিংয়ের প্রতিফলন।

ম্যাচের পর স্টোকস বললেন, ইংল্যান্ডে যেভাবে টেস্ট ক্রিকেট খেলা হয়েছে, সেই ধরনটা আমরা নতুন করে লেখার চেষ্টা করছি। গত চার-পাঁচ সপ্তাহে আমরা যে সব পরিকল্পনা করেছি, তা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। টেস্ট ক্রিকেটকে আমরা নতুন জীবন দিতে চাই। খুব অল্প সময়ের মধ্যে যে সমর্থন আমরা পেয়েছি, তা ছিল দুর্দান্ত। পরবর্তী প্রজন্মকে আমরা অনুপ্রাণিত করতে চাই। আমরা নতুন সমর্থক আনতে চাই, টেস্ট ক্রিকেটে আমরা ছাপ রেখে যেতে চাই।

প্রথম ইনিংসে ১৩২ রানে পিছিয়ে থাকার পর ইংল্যান্ড এভাবে ম্যাচ জিতবে, অনেকের হয়তো ধারণাতেও ছিল না তা। রান তাড়ায় চতুর্থ দিন ১৩১ বলে ১০৭ রানের জুটিতে ভিত গড়ে দেন অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলি। এরপর ২ রানের মধ্যে ৩ উইকেট হারালেও রুট ও বেয়ারস্টোর অবিচ্ছিন্ন ২৬৯ রানের রেকর্ড জুটিতে অনায়াসে লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে টেস্ট ক্রিকেটে ব্যর্থতার চোরাবালিতে ঘুরপাক খাচ্ছিল ইংল্যান্ড। আগের ১৭ টেস্টে তাদের জয় ছিল মাত্র একটি। ওই সিরিজ দিয়ে শুরু হয় টেস্ট অধিনায়ক স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালামের পথচলা। দলটির বদলে যাওয়ার শুরু সেখানেই। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম খেলোয়াড়ি জীবনে চ্যালেঞ্জ নিতে কখনও ভয় পেতেন না। আক্রমণই ছিল তার শেষ কথা। তার কোচিংয়ের ধরনেও সেটির প্রভাব স্পষ্ট।

স্টোকস মনে করেন, দলে সবার ব্যক্তিগত ভূমিকা সম্পর্কে জানা থাকলে কাজ সহজ হয়ে যায়। স্পিনার জ্যাক লিচের উদ্ধৃতি দিয়ে তিনি জানিয়ে দলেন তার দলের দর্শন। তিনি বলেন, যখন ড্রেসিংরুমে আমাদের চিন্তাভাবনা পরিষ্কার থাকে, মাঠে তখন কাজটা সহজ হয়ে যায়। পাঁচ সপ্তাহ আগেও ৩৭৮ রানের লক্ষ্য থাকলে সেটা হতো ভীতিকর। কিন্তু এখন সবকিছু ভালো। কখনও কখনও দলগুলো আমাদের চেয়ে ভালো হতে পারে, কিন্তু কেউই আমাদের চেয়ে সাহসী হবে না, জ্যাক লিচ যেটা বলেছিল।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728