• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন ক্ষমতার মঞ্চে রাজনীতির খেলায় পিষ্ট সাধারণ মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানে কমানো হচ্ছে সাপ্তাহিক ছুটি খাতা না দেখেই ফল প্রকাশ, শিক্ষক সংকটে বিপর্যস্ত বিদ্যালয় স্থগিতকৃত শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ: ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জামায়াত প্রার্থীর, প্রত্যাখ্যান বিএনপির চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ছয় কর্মকর্তা পদে রদবদল আবু সাঈদ হত্যা মামলার রায়: ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: দুদকে আবেদন খৎনা প্রক্রিয়ায় ঝুঁকি: সচেতনতার অভাবে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা!

এবার নতুন রূপে ধরা দিচ্ছেন অপু বিশ্বাস

কাশেম হায়দার / ১৮৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
অপু বিশ্বাস

বড়ো পর্দার নায়িকা অপু বিশ্বাস। দেড় দশকের ক্যারিয়ারে সিনেমার পর্দার জন্যই কাজ করেছেন। এবার তিনি কাজ করবেন ছোটো পর্দার জন্য। তবে সেটা টেলিভিশন নয়। ওটিটি প্ল্যাটফরমের জন্য নির্মিতব্য একটি সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। নাম ‘ছায়াবাজি’।

প্রথমবার ওয়েব সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে এ চিত্রনায়িকা বলেন, ‘অনেক আগে থেকেই ওয়েব ফিল্মে কাজ করার প্রস্তাব পাচ্ছি। কিন্তু ব্যাটে বলে মিলেনি বলে কাজ করা হয়নি। আমার ইচ্ছা ছিল, যে সিনেমায় কাজ করব তার গল্প যেমন অসাধারণ হয়, ঠিক তেমনি আমার চরিত্রেও যেন নতুনত্ব থাকে।

এ সিনেমার গল্প যিনি লিখেছেন দু’টো আমাকে ভেবেই লেখা, গল্প পড়ে আমার এমনই মনে হয়েছে। আর নির্মাতা সৈয়দ শাকিল ভাই সম্পর্কে আমি অবগত। তার সঙ্গে কাজ করছি, এটাও ভালোলাগার। অনেক অনেক ধন্যবাদ আরটিভি কর্তৃপক্ষকে।
কাজটি ভালোভাবে শেষ করার জন্য এখন অনেক শ্রম দেওয়ার চেষ্টা করব। কারণ নতুন প্ল্যাটফরমের জন্য এটা আমার নতুন এক চ্যালেঞ্জ।’ এদিকে এরইমধ্যে অপু বিশ্বাস সম্প্রতি সরকারি অনুদানে তার প্রথম প্রযোজিত সিনেমা বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমার কাজ শেষ করেছেন। একই পরিচালকের ‘ছায়াবৃক্ষ’ নামে সরকারি অনুদানে নির্মিত একটি সিনেমায়ও কাজ করেছেন এ নায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031