• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক ভিসা ছাড়াই ৩৬ টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন আজ শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই থেকে: প্রধানমন্ত্রী বছর ঘুরে এলোরে এলোরে বৈশাখ বাউলশিল্পী আবুল সরকার কারামুক্ত হলেন

‘আওয়ামী লীগ এলো দেশে’ গান গেয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়ানো হবে

জ.নি. ডেস্কঃ / ২৬৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের অবস্থার কথা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার এখন বর্গিদের সরকারে পরিণত হয়েছে। আমরা ছোট বেলায় মা, নানীদের মুখে খোকা ঘুমাল পাড়া জুড়াল, বর্গি এলো দেশে এই ছড়া শুনে ঘুমিয়েছি। কিন্তু এখন আমাদের গান গাইতে হবে বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য আওয়ামী লীগ এলো দেশে।

আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকার দুর্নীতি করতে গিয়ে কোনো খাত বাকি রাখেনি। করোনার মধ্যে আপনার দেখেছেন মানুষের স্বাস্থ্য নিয়ে কীভাবে দুর্নীতি করেছে। উত্তরায় সেখানে গার্ডার পরে পাঁচজন মানুষের মৃত্যু হয়েছে সেখানে প্রতি এক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য খরচ হয়েছে ২১৩ কোটি টাকা। আমি জানি না এই ধরনের খরচ কোনো দেশে হয় কি-না।

তিনি বলেন, আওয়ামী লীগ আবার ১৫ আগস্টের পুনরাভিত্তি হতে পারে বলে আশঙ্কা করছে। তাহলে আপনারা এই ১৫ বছরে কী এমন দেশ পরিচালনা করলেন যে এই ধরনের শঙ্কা তৈরি হয়?

মির্জা ফখরুল বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই দেশে এত ঘটনা ঘটছে তা নিয়ে সংসদে আলাপ আলোচনা হয় না। তাই পার্লামেন্টকে বিলুপ্ত করতে হবে এবং এই সরকারকে অবশ্যই পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031