• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাজবাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এম,এম, হাসান আল বাকার আইইবিতে নির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব : কায়েস আহমেদ সেলিম দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে ভারতের পরাজয়

দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে ভারতের পরাজয়

ক্রীড়া ডেস্ক / ৪৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে শোচনীয় পরাজয় বরণ করেছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাত্র ৮৯ রানে অলআউট হয়েছে শ্রেয়াস আইয়েরের দল। এটি একদিনের ক্রিকেটে ভারতের ষষ্ঠ সর্বনিম্ন স্কোর।

একইসঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে ভারত হেরেছে ২৪৪ রানে। এটি কোনও ওয়ানডে ম্যাচে এশিয়ার দলটির দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে পরাজয়। এর আগে ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমিরাতের শারজায় ২৪৫ রানের ব্যবধানে হেরেছিল ভারত। সেবার শ্রীলংকার ছুড়ে দেওয়া ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিলেন শচীন টেন্ডুলকাররা। এটিই একদিনের ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর।

এর আগে ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৩ রানে অলআউট হয়েছিল ভারত। ১৯৮৬ সালে শ্রীলংকার বিপক্ষের ৭৮, ১৯৭৮ সালে পাকিস্তানের বিপক্ষে ৭৯ ও ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৮ রানে অলআউট হয়েছিল ভারত।

শুক্রবার (১৩ নভেম্বর) নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের এই ম্যাচে ৩৩৪ রান তাড়া করতে শূন্য রানেই তিন উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর মাঝে কিছুটা প্রতিরোধ তৈরি করে ৮৯ রান পর্যন্ত পৌঁছে দলটি। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন ইশান কিশান, ২৭। চার ব্যাটারই আউট হয়েছেন শূন্য রানে। এরমধ্যে আছেন রোহিত শর্মা, ভিরাট কোহলি ও শেয়াস আইয়ের।

নিউজিল্যান্ডের হয়ে ৬ উইকেট নিয়েছেন ম্যাট হ্যানরি। খরচ করেছেন মাত্র ২৭ রান। এটি কিউই পেসারের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। আরেক পেসার ম্যাথিও ফিশার নিয়েছেন তিন উইকেট। অন্য শিকারটি করেছেন কাইল জেমিসন।

এদিকে শুরুতে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ম্যাচের ভীত গড়ে দেন দুই ওপেনার। শুরুর জুটিতেই ১১ ওভার ৫ বলে তুলে ফেলেন ৮৫ রান। দলটির হয়ে উইল ইয়ং সর্বোচ্চ ১২৫ ও টিম সেইফার্ট ৫৮ রান করেছেন। মাঝে নিউজিল্যান্ডকে নড়বড়ে দেখালেও ফিন অ্যালেন, মিচেল স্যান্টনার, ক্রিস্টিয়ান ক্লার্ক ও কাইল জেমিসনদের ক্যামিওতে ৩৩৩ রান স্কোরবোর্ডে তুলে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা