• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাজবাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এম,এম, হাসান আল বাকার আইইবিতে নির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব : কায়েস আহমেদ সেলিম দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে ভারতের পরাজয়

‘সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে’ গুঞ্জনে মুখ খুলছেন না অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক / ৫৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরের দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন এবং আলাদা থাকার গুঞ্জন নিয়ে বিনোদনপাড়ায় তুমুল চর্চা চলছে। সাত বছরের প্রেমের সম্পর্কের পর ২০১৯ সালে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা জুটির বিচ্ছেদ এখন কেবলই সময়ের ব্যাপার বলে বাতাসে খবর ভাসছে।

জানা গেছে, সাবিলার দাম্পত্য কলহের পেছনে রয়েছে শোবিজপাড়ারই একজন চিত্রগ্রাহকের সঙ্গে নতুন সম্পর্কের সূচনা। তবে দাম্পত্য টানাপোড়েন এবং ওই চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেও নীরব আছেন অভিনেত্রী সাবিলা নূর। কোনো কিছু খোলাসা না করে তিনি বরং ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের কোলাবোরেশন, ফটোশুট ও অনুষ্ঠানে।

সম্প্রতি সাবিলার সঙ্গে চিত্রগ্রাহকের প্রেমের সম্পর্ক নিয়ে অভিযোগকারী কথিত প্রেমিকা তিশা গণমাধ্যমে দাবি করেন, ‘সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্রেম এবং বিয়ে ভেঙে গেছে।’ তার কথা মতে, ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষের পর ১৫ মে বিয়ের তারিখ ঠিক ছিল এবং দুই পরিবারের সম্মতিতে সব আয়োজনও সম্পন্ন হয়েছিল।

কিন্তু বিয়ের কয়েক দিন আগে হঠাৎ চিত্রগ্রাহক জানান, তিনি বিয়ে করতে চান না। অনেক বোঝানোর পরও তাকে রাজি করানো যায়নি বলে জানান তিশা। এ বিষয়ে সাবিলা, তার স্বামী নেহাল সুনন্দ তাহের বা ওই চিত্রগ্রাহকের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ‘রকস্টার’ সিনেমার পরিচালক আজমান রুশো তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি।

এর মধ্যেই সম্প্রতি রাজধানীর গুলশানে একটি প্রসাধনী ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসাবে চুক্তি সই করেন সাবিলা। এরপর থেকে বিভিন্ন ব্র্যান্ডের কাজ ও অনুষ্ঠানেই বেশি দেখা যাচ্ছে তাকে। নাটকে সাবলীল অভিনয়ে জনপ্রিয় হওয়া এ অভিনেত্রী সাত বছরের প্রেমের পর ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে করেন। সিনেমায়ও নজর কেড়েছেন তিনি। বর্তমানে ‘কানাভোলা প্যারাডক্স’ সিনেমায় ‘উপমা’ হয়ে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি আশা করেন প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দর্শকরা তা দেখবেন এবং উপভোগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা