• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাজবাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এম,এম, হাসান আল বাকার আইইবিতে নির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব : কায়েস আহমেদ সেলিম দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে ভারতের পরাজয়

বেলাবো বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর হাসান রুবেলের গণসংযোগ

দুলাল সরকার / ৬৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দুলাল সরকার (নরসিংদী প্রতিনিধি): আসন্ন বেলাবো সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর হাসান রুবেলের পক্ষে বেলাবো বাজারে ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বেলাবো বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী, স্থানীয় সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তানভীর হাসান রুবেল বেলাবো সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং বেলাবো বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি।

গণসংযোগকালে নেতাকর্মীরা বেলাবো বাজারের বিভিন্ন অলিগলি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী, ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তানভীর হাসান রুবেলের পক্ষে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ সময় সমর্থকরা এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়া, জনসেবার পরিধি বাড়ানো এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বাজারজুড়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা