• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিথ্যা মামলায় জামিনে বেরিয়ে পাট্টায় চেয়ারম্যান প্রার্থী আকিদুল বিশ্বাসের মোটর সাইকেল শোভাযাত্রা সালথায় যুবদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, ১৪ জনের নাম উল্লেখ করে মামলা ৪০ বছর বয়সী দারাজের ড্রাইভার নয়ন মন্ডল মহানগর ছাত্রদলের এজিএস ‘তুমি এলে’ গেয়ে ‘ভয়েস অব বাংলাদেশ’-এর চ্যাম্পিয়ান ব্যান্ড বিটমোস্ফিয়ার মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’ লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী কেয়া পায়েল মঞ্চে ফিরলেন অভিনেতা উত্তম অধিকারী অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মিথ্যা মামলায় জামিনে বেরিয়ে পাট্টায় চেয়ারম্যান প্রার্থী আকিদুল বিশ্বাসের মোটর সাইকেল শোভাযাত্রা

মাসুদ রেজা শিশির / ৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মাসুদ রেজা শিশির: মিথ্যা মামলায় জামিনে বেরিয়ে পাট্টায় চেয়ারম্যান প্রার্থী আকিদুল বিশ্বাসের মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পাট্টা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আকিদুল বিশ্বাস নিজের প্রার্থিতা ঘোষণা করে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকালে পাংশা পৌর শহর থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় কয়েকশো মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইকে তাঁর ভোটার ও সমর্থকেরা অংশ নেন।

শুক্রবার সকাল ১১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা পৌর শহর থেকে আকিদুল বিশ্বাসের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়। পরে বাগদুলী বাজার হয়ে পাট্টা ইউনিয়নের পুঁইজোর, মুচিদহ, খামারডাঙ্গা, বাহের মোড়, পাট্টা বাজার, আধার কোটা, বয়রাট বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মাজাইল বিএমডি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রায় কয়েকশো মোটর সাইকেলের পাশাপাশি ভ্যান ও ইজিবাইকে করে আকিদুল বিশ্বাসের ভোটার ও সমর্থকেরা অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শোভাযাত্রার আশপাশের এলাকা।

পরে মাজাইল বিএমডি উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য দেন পাট্টা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আকিদুল বিশ্বাস।

বক্তব্যে তিনি বলেন, “৫ তারিখের পরবর্তী সময়ে আমি আপনাদের সমর্থনে পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পাই। দুই বছরের অধিক সময় আমি আপনাদের পাশে যেভাবে ছিলাম, ভবিষ্যতে আপনাদের ভোটে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হয়ে আরও ভাল সেবা করার সুযোগ চাই।”

আমাকে মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছিল জামিন বিশ্বাস হত্যাকাণ্ডে পরবর্তী আমার বিরুদ্ধে যে মিথ্যা লুণ্ঠনের মামলা দেয়া হয়েছিল তা ছিল সম্পূর্ণ বানোয়াট, আমি কখনোই লুণ্ঠন এর পক্ষে ছিলাম না, যেখানে লুণ্ঠনের কথা বলা হচ্ছে সেখানে কখনোই আমি যায়নি অথচ সাজানো মামলায় আমাকে জেল খাটতে হয়েছে।

তবে মামলায় আমার সাথে বাকি ৯৭ জন আসামি ছিল আমি নিজে জেলে গিয়ে তাদের সকলকে জামিন করিয়ে দিতে পেরেছি, আমার কোন নেতাকর্মীকে জেলে যেতে হয়নি। আমার একনিষ্ঠ কর্মীও জজ আলী বিশ্বাস কে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে তাকে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার পর আমরা কোন রকম পদক্ষেপ গ্রহণ করিনি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এ বিচার আইন করবে, আমি আমার নেতাকর্মীদের বলতে চাই আপনারা কোন রকম কোন অন্যায় অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়াবেন না।

শোভাযাত্রাকে কেন্দ্র করে পাট্টা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এসময় পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, যুবদলের সদস্য সচিব অন্তর বিশ্বাসসহ নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা